একই দিনে দুই দলের বসন্ত উৎসবের আবেদনকে ঘিরে তুমুল সংঘর্ষ | পৌরসভার অনুমতি কাগজ হাতে মাঠে কাজে গেলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪পরগণার নেতা লালন পাসোয়ান ও তার ছেলেরা তাদের উপর চড়াও হয় | হাত থেকে অনুমতি পত্র ছিনিয়ে নিতে চান বলে অভিযোগ করেন বর্তমান বিজেপি তথা প্রাক্তন পৌরপিতা | এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব হন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ | ব্যারাকপুরকে অশান্ত করতে চাইছে শাসক দল | অভিযোগ করেন তিনি |
ব্যারাকপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অভ্যুদয় মাঠে বসন্ত উৎসবের প্রস্তুতি নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ আহত বিজেপি নেতা ও ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর পিতা মিলন কৃষ্ণ আঁশ ও তৃণমূল কংগ্রেসের সৌরভ কর্মকার | আহত দু’জনকেই ব্যারাকপুর ডাঃ বি এন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়| মিলন বাবুকে দেখতে হাসপাতালে আসেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং| তিনি এই ঘটনার পরবর্তী ২৪ ঘন্টায় যদি পুলিশ কোনো অ্যাকশন না নেয় তাহলে রিঅ্যাকশন হবে বলে জানান| সাংসদ বলেন,
[bs-quote quote=”বিজেপি কর্মীরা কেউ হাতে চুড়ি পড়ে বসে নেই | লাগাতার তাদের নিশানা করলে আর পুলিশ নীরব দর্শকের ভূমিকায় থাকলে বিজেপিকেও পথে নামতে হবে” style=”style-17″ align=”center” author_name=”অর্জুন সিং” author_job=”ব্যারাকপুরের সাংসদ” author_avatar=”https://34.91.248.233//srv/htdocs/wp-content/uploads/2020/02/220px-ArjunSinghMpbkp.jpg”%5D%5B/bs-quote%5D
বিজেপির তরফ থেকে ঘটনার লিখিত অভিযোগ করা হবে বলে জানান তিনি | অপরদিকে গোটা ঘটনাটি সঙ্গে রাজনৈতিক কোনো যোগাযোগ নেই বলে দাবি করেছেন ব্যারাকপুর পৌরসভার পৌরপতি উত্তম দাস উল্টে দোষ চাপান বিজেপি নেতার উপরেই| তিনি বলেন,বারবার অনুমতির দিনক্ষণ পাল্টাতে চাইছিলেন তারা | যেটা সম্ভব নয় | তাই তৃণমূলের ছেলেরা তাতে বাধা দিতেই সংঘর্ষের চেহারা নেয় গোটা ঘটনা | টিটাগড় থানায় দুই পক্ষের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের হয়েছে |





