মালদায় আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কর্মসূচী। কিন্তু তাঁর সফরের আগেই মালদায় রাজনৈতিক টানাপড়েন তুঙ্গে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে যে মালদার ইংরেজবাজারে নাড্ডার ফ্লেক্স, কাটআউট সরানো হল। এর পরিবর্তে তৃণমূলের পোস্টার লাগানো হয়েছে বলেও দাবী। তবে তৃণমূলের পক্ষ থেকে সেই দাবী সম্পূর্ণ নাকোচ করা হয়েছে। তাদের পাল্টা দাবী, বিজেপি পরিকল্পিতভাবেই অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিজেপির ফ্লেক্স সরানোর ঘতনায়দুই নাবালককে আটক করা হয়েছে বলেও জানা গিয়েছে।
আজ, শনিবার একগুচ্ছ কর্মসূচী নিয়ে মালদায় এসেছেন জে পি নাড্ডা। এদিন মালদায় এসে প্রথমেই তিনি যাবেন ম্যাঙ্গো রিসার্চ ইনস্টিটিউটে। সেখানে গবেষক ও কৃষকদের সঙ্গে কথা বলবেন তিনি। এরপর সাহাপুরে কৃষকদের সঙ্গে গণভোজ সারবেন নাড্ডা। এরপর মালদার ফোয়ারা মোড় থেকে রবীন্দ্র অ্যাভিনিউ পর্যন্ত রোড শো রয়েছে নাড্ডার।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় নাড্ডা আসার আগে গতকাল রাতেই বিজেপির ফ্লেক্স ও কাট-আউট সরিয়ে নিজেদের পোস্টার লাগিয়েছে তৃণমূল। আবার ঘাসফুলের তরফে পাল্টা দাবী করা হয়েছে যে এলাকায় অশান্তি তৈরির জন্যই বিজেপির লোকজন নিজেদের পোস্টার সরিয়ে তৃণমূলের পোস্টার লাগিয়ে তৃণমূলের উপর দোষ দিচ্ছে।
এই রাজনৈতিক অশান্তির জেরে মালদায় চড়েছে পারদ। এরই মধ্যে নাড্ডার রোড শো-য়ের মধ্যেই মালদার গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচী রয়েছে তৃণমূলের। সেখানে উপস্থিত থাকবেন জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম বেনজির নুর, চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী-সহ জেলার নেতৃত্ব। তবে এ বিষয়ে বিজেপির তরফে কোনও মন্তব্য করা হয়নি।
শুধু মালদহ নয়, নবদ্বীপে নাড্ডার সফর নিয়েও বিজেপি-তৃণমূল দ্বন্দ্ব শুরু হয়েছে। এদিন নবদ্বীপের চটিরমাঠ থেকে বিজেপির পরিবর্তনের কর্মসূচী শুভ উদ্বোধন হবে। কিন্তু অভিযোগ, নাড্ডার সফরের প্রস্তুতির মধ্যেই গত বুধবার ওই মাঠের চারিদিকে তৃণমূলের পতাকা লাগানো হয়। তবে তৃণমূলের দাবী, দলের তরফ থেকে তাদের পতাকা লাগানোর কোনও নির্দেশ দেওয়া হয়নি। পরে তৃণমূলের পতাকা খুলে নেওয়া হয় বলেও জানা গিয়েছে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!