উলাটপুরাণ! তৃণমূল করার ‘অপরাধ’, সামাজিক বয়কট করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

এ যেন উলাটপুরাণ। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে সমর্থন করায় শাসকদলের আট পরিবারকে সামাজিকভাবে বয়কট করার অভিযোগ উঠল বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। এই ঘটনা সামনে আসতেই তুমুল শোরগোল পড়ে যায় এলাকায়। এই ঘটনায় বিডিওর কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে ওই পরিবারগুলির তরফে।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সাতটি গ্রাম পঞ্চায়েতে জয়ী হয় ঘাসফুল শিবির। বাকি বারকোদালি -১ ,২ ও শালবাড়ি -১ ও ২ অঞ্চলে জয়ী হয় বিজেপি।

অভিযোগ, শালবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠনের পরে বিজেপির সন্ত্রাসে বাড়ি ছাড়া প্রচুর তৃণমূল কর্মী সমর্থক। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে সমর্থন করার অপরাধে বিজেপি সমর্থিত আটটি পরিবারের দোকান বন্ধ করে দেওয়া হয়। এমনকী বাজার-ঘাট, জমিতে চাষ-আবাদ, সমস্ত কিছুতে বাধা দেওয়া হয়। একই সঙ্গে প্রতিবেশীদের বাড়িতে যেতেও ফতোয়া জারি করে বিজেপি।

কী প্রতিক্রিয়া বিজেপির?

তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন গ্রাম প্রধান মনোরঞ্জন বাড়িয়া। তাঁর কথায়, “সবটাই মিথ্যে অভিযোগ। কাউকেই সামাজিক বয়কট করা হয়নি। ওরা নিজের মতো চাষবাস করছে। হাল চাষ করছে। যদি বয়কট করা হত তাহলে তো চাষবাস করতেই দিতাম না। এই সব কিছুই হচ্ছে না”।

RELATED Articles