দলত্যাগী তৃণমূলীরা পেয়েছেন প্রার্থীপদ! ‘অভি তুম শো যাও’, একনিষ্ঠ জয় ব্যানার্জিকে অপমান বিজেপির শীর্ষ নেতার

বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে কইয়ের ঝাঁকের মতো তৃণমূল থেকে লোকজন বিজেপিতে গিয়ে জুটেছে তাতে করে আশঙ্কা আগেই তৈরি হয়েছিল। আর এবার প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে তৃণমূল ত্যাগীরাই দীর্ঘ দিনের বিজেপি কর্মীদের থেকে বেশি করে প্রার্থীপদ পেয়েছেন।

আর এবার তৃণমূল ত্যাগী নেতারা বিজেপিতে গিয়ে টিকিট পেয়ে যাওয়ায় পুরনো বিজেপি কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এমনকি অসন্তোষের জেরে রাজ্যের একাধিক অঞ্চলে পুরনো বিজেপি কর্মীরা বিজেপি কার্যালয়ে ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছে ও দলীয় কোনো কর্মসূচিতে না উপস্থিত থাকার হুঁশিয়ারি দিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল প্রার্থী তালিকা প্রকাশ্যে আসার পর একাধিক অঞ্চলে ধুন্ধুমার অশান্তি বেধে যায়। বেশিরভাগ অঞ্চলেই তৃণমূলত্যাগী নেতারা প্রার্থী হওয়ায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে আঞ্চলিক বিজেপি কর্মীরা। সদ্য তৃণমূল থেকে বিতাড়িত হলেও বৈশালী ডালমিয়া, জিতেন্দ্র তিওয়ারি প্রমুখরা প্রার্থী হয়েছে। এর প্রতিবাদে গতকাল রাজ্যের একাধিক পার্টি অফিসে বিজেপি কর্মীরা তাদের পতাকা ফেস্টুন ছিঁড়ে দেয় এবং তাতে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুন – আশঙ্কা সত্যি! তালিকা প্রকাশ হতেই অসন্তোষের ছায়া বিজেপির অন্দরে, রণক্ষেত্রের চেহারা নিল জলপাইগুড়ি

অন্যদিকে গতকালের প্রার্থী তালিকায় জায়গা করে নিতে ব্যার্থ হয়েছেন প্রাক্তন অভিনেতা জয় ব্যানার্জি। তিনি প্রার্থী না হওয়ায় রীতিমতো দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি সরাসরি বিজেপির বঙ্গ নেতৃত্বকে কটাক্ষ করে তিনি জানিয়েছেন, “আমার কিছুদিন আগে শরীর খারাপ ছিল। কিন্তু আমি নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত করেছিলাম যে আমাকে লড়াইয়ের মাঠে নামতে হবে। তবে দুদিন আগে যখন পার্টি অফিসে যাই তখন শীবপ্রকাশবাবু বলেন “আভি তুম শো যাও”। এই কথাতে আমার খুব অপমানবোধ হয়েছে। দল যদি মনে করে যে আমি কোন কাজের লোক নয় তাহলে আমাকে তো এবার প্রমাণ করে দিতে হবে জয় ব্যানার্জি কতটা কাজের ছেলে।”

RELATED Articles