Kaustav Bagchi is Harassed by Police for Protesting: তোলাবাজি নিয়ে রাজ্যে অভিযোগের অন্ত নেই। তৃণমূল নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ অহরহ উঠছে। সম্প্রতি এই তোলাবাজি নিয়েই উত্তাল হয়েছে বঙ্গ রাজনীতি। আর এবার তোলাবাজিতে নাম জড়াল খোদ পুলিশের। আর সেই ঘটনার প্রতিবাদ করায় পুলিশের শাসানির মুখে আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তভ বাগচি (Kaustav Bagchi is Harassed by Police for Protesting)।
কথাতে রয়েছে, ‘রক্ষকই যখন ভক্ষক’! যে পুলিশের দায়িত্বই হল আইনশৃঙ্খলার রক্ষণাবেক্ষণ করা, সেই পুলিশই যখন আইনের বিপরীতে গিয়ে কাজ করে, তখন এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হয়ত হয় না! আইন অনুযায়ী, পুলিশের দায়িত্ব তোলাবাজি রোখা কিন্তু সেই পুলিশের বিরুদ্ধেই উঠল তোলাবাজির অভিযোগ। আর এই অভিযোগ নতুন কিছু নয়। এর আগেও এমন অভিযোগ বারবার উঠেছে। আর এবার এই ঘটনার প্রতিবাদ করে পুলিশেরই হুমকি শুনতে হল কৌস্তভ বাগচিকে (Kaustav Bagchi is Harassed by Police for Protesting)।
কী ঘটেছে ঘটনাটি (Kaustav Bagchi is Harassed by Police for Protesting)?
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার বিবরণ দিয়ে একটি পোস্ট করেছেন আইনজীবী তথা বিজেপি কৌস্তভ বাগচি। তিনি জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে গতকাল, সোমবার। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী, খড়দহ থানায় কর্মরত ভিএন তিওয়ারি নামের এক পুলিশকর্মী এদিন রাতে বি টি রোডে পণ্যবাহী গাড়ি থামিয়ে তোলার টাকা তুলছিলেন (Kaustav Bagchi is Harassed by Police for Protesting)। আর এর কারণে টাটা গেট ও টিটাগড় পৌরসভার মাঝের রাস্তায় বেশ যানজটের সৃষ্টি হয়।
সেখান দিয়েই সেই সময় যাচ্ছিলেন কৌস্তভ বাগচি। ঘটনাটি নজরে আসে তাঁর। ফলত, তিনি ঘটনার প্রতিবাদ করেন। কৌস্তভের অভিযোগ, ওই পুলিশ কর্মী সেই সময় তাঁকে হুমকি দেন। অশালীন ব্যবহার করেন, গালিগালাজও করেন তাঁকে, এমনটাই অভিযোগ। কৌস্তভের দাবী, প্রকাশ্য রাস্তায় ওই পুলিশ কর্মী তাঁকে শাসানি দিয়েছেন (Kaustav Bagchi is Harassed by Police for Protesting)। ওই পুলিশ কর্মীর সঙ্গে তাঁর কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কৌস্তভ।
এই ঘটনায় তিনি খড়দহ থানায় অভিযোগ করেছেন বলেও জানান। এর পাশাপাশি পুলিশের কড়া সমালোচনা করেছেন কৌস্তভ। তাঁর দাবী, বর্তমান পুলিশ প্রশাসনের প্রকৃত চিত্র এটাই। আইনশৃঙ্খলার দায়িত্ব পালন না করে পুলিশ এখন তোলাবাজিতে ব্যস্ত (Kaustav Bagchi is Harassed by Police for Protesting)। আর সেই ঘটনার প্রতিবাদ জানালে পুলিশেরই হুমকির মুখে পড়তে হচ্ছে। এমন মন্তব্য করে তীব্র নিন্দা করেন এই ঘটনার বিজেপি নেতা।





