Poultry Chicken Will not be Available in Market: সবেমাত্র একটু দাম কমতে শুরু করেছিল মুরগির মাংসের। আর এরই মধ্যে এল বড় দুঃসংবাদ। বাজারে এবার আর মিলবে না মুরগির মাংস। পোল্ট্রি মুরগির পরিবহণই বন্ধ থাকবে রাজ্যে (Poultry Chicken Will not be Available in Market)। এর ফলে আপাতত বাজারে যে মুরগি রয়েছে, সেসবের দামও বাড়বে হু হু করে। চলতি সপ্তাহ থেকেই আর বাঙালির পাতে উঠবে না চিকেনের ঝোল।
কিন্তু কেন এমন সিদ্ধান্ত (Poultry Chicken Will not be Available in Market)?
জানা গিয়েছে, গত ১১ জুলাই মাঝরাতে একটি মুরগি বোঝাই গাড়ি যাচ্ছিল। সেই সময় পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানা এলাকায় ওই গাড়ির চালককে হেনস্থা করে পুলিশ। গাড়ির চালককে মারধর করা হয় বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ওই গাড়ির চালকের বাড়ি শালবনিতে।
চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেলদা হাসপাতালে। এরপর বেশ আশঙ্কাজনক অবস্থায় ওই চালককে ভর্তি করা হয় মেদিনীপুর সদর হাসপাতালে। এই ঘটনায় ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তরফে বেলদা থানার আইসি, পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ও নবান্নে মেল করা হয়। কিন্তু কোনও উত্তর মেলেনি (Poultry Chicken Will not be Available in Market)।
এর ফলে গতকাল, সোমবার সন্ধ্যেয় পাঁশকুড়ার মেছোগ্রামে জেলা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন। এই বৈঠকেই অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সিদ্ধান্ত নেন যে আগামী ১৮ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার মধ্যরাত থেকে তারা মুরগির পরিবহণ বন্ধ রাখবেন অনির্দিষ্টকালের জন্য (Poultry Chicken Will not be Available in Market)।
সংগঠনের এক কর্তা জানান, “একটি মুরগি বোঝাই গাড়ি পুলিশ আটক করে। বৈধ নথি থাকা সত্বেও পুলিশ গাড়ি আটকে রাখে। হেনস্থা করা হয় চালককে। টাকা চাওয়া হয়। পুলিশ যে টাকা চেয়েছিল সেই টাকা চালকের কাছে না থাকায় উনি দিতে অস্বীকার করেন। চালক নিজের সাধ্য মতো পঞ্চাশ টাকা দিতে চেয়েছিলেন। আর তার জন্য কর্তব্যরত পুলিশ আধিকারিকরা ওই চালককে টর্চের পিছন দিক দিয়ে মাথায় জোরাল আঘাত করেন। রক্তাক্ত হন চালক। গালিগালাজ করা হয়”।
পরিবহণ বন্ধ রাখার প্রসঙ্গে সংগঠনের তরফে জানানো হয়েছে, “মুরগির গাড়ির উপর পুলিশ অত্য়াচার করেছে। ১৮ জুলাই থেকে আমরা ব্যবসা বন্ধ রাখব। মুরগির পরিবহণ হবে না। তবে সাধারণ মানুষ, হোটেলের সমস্যা না এলে আমাদের সমস্য়ার সমাধান হবে। এটা না করলে নবান্নে খবর পৌঁছবে না। সমস্ত জেলায় এটা হবে। পুলিশের জুলুমের প্রতিবাদে এই আন্দোলনে নামছি আমরা” (Poultry Chicken Will not be Available in Market)।
প্রসঙ্গত, গোটা রাজ্যেই মুরগির পরিবহণ বন্ধ রাখার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে বাজারে মুরগির সংকট দেখা দেবে (Poultry Chicken Will not be Available in Market)। এর ফলে বাজারে মুরগি না এলে দামও বাড়বে মুরগির মাংসের। হোটেলগুলিতে প্রচুর মুরগির প্রয়োজন হয় সেই মুরগির জোগান কীভাবে হবে বা মধ্য়বিত্তের হেঁশেলই বা মুরগি পৌঁছবে কীভাবে, তা নিয়ে বেশ বড় প্রশ্ন উঠেছে।





