‘এখনও ওই দলে কী করছেন, পদত্যাগ করুন…’ ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে দলে আমন্ত্রণ বিজেপির, ফের ঘটবে দলবদল?

Shamik Bhattacharya asked Manoranjan Byapari to quit TMC: দলের বিরুদ্ধে একাধিকবার মুখ খুলেছেন তিনি। নানান বিষয়ে নানান ভাবে দল ও দলের নেতাকে আক্রমণ শানিয়েছেন। এর ফলে তাঁর দলকে বেশ অস্বস্তিতেই পড়তে হয়েছে। তিনি নিজেও আগে বলেছিলেন যে ২০২৬ সালে দল আর তাঁকে বিধানসভার টিকিট দেবে না। এমন আবহে এবার বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে নিজেদের দলে পরোক্ষভাবেই আমন্ত্রণ জানাল বিজেপি (Shamik Bhattacharya asked Manoranjan Byapari to quit TMC)

লোকসভা নির্বাচনে তৃণমূল হুগলি লোকসভা কেন্দ্র পুনর্দখল করলেও বলাগড়ে তৃণমূল লিড পায়নি। আর এর জন্য দায়ী করা হচ্ছে মনোরঞ্জন ব্যাপারীকেও। তৃণমূল নেতাদের কথায়, মনোরঞ্জন ব্যাপারীর নানান অভিযোগ ও অস্বস্তিকর সোশ্যাল মিডিয়া পোস্টের কারণেই বলাগড়ে পিছিয়ে পড়েছে তৃণমূল।  

তবে সেই অভিযোগ মানতে নারাজ মনোরঞ্জন। তাঁর কথায়, “দল তো এবারে আমাকে প্রচারেই ব্যবহার করেনি। তাহলে আমার বিরুদ্ধে অভিযোগ এনে লাভ কি”? তিনি এও স্পষ্ট করে দেন যে বলাগড়ে নিয়ে তিনি আরও লিখবেন, তাতে দল অস্বস্তিতে পড়লেও তাঁর কিছু করার নেই (Shamik Bhattacharya asked Manoranjan Byapari to quit TMC)

বিধায়ক এও বলেন, “দলের কিছু লোকের কাছে চক্ষুশূল হয়ে গিয়েছি। তারা আমার বিরুদ্ধে দলনেত্রীর কাছে নানান কথা বলেছে। ফলে তিনিও তিতিবিরক্ত হয়ে আমাকে বলেছেন, আমাকে আর নির্বাচনী প্রচারে থাকতে হবে না। আমিও আর থাকিনি। দুঃখের বিষয়, বলাগড়ে আমরা না লড়েই হেরে গেলাম। আমি রাজনীতি চাইলে কী হবে? রাজনীতি যদি আমাকে না চায়” (Shamik Bhattacharya asked Manoranjan Byapari to quit TMC)

মনোরঞ্জন এমন বেসুরো হওয়ায় এবার এই নিয়ে মুখ খুলেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya asked Manoranjan Byapari to quit TMC)। তাঁর কথায়, “অতীতেও মনোরঞ্জন ব্যাপারী বহু ধরনের পোস্ট করেছিলেন। তিনি এখনও ওই দলে কী করছেন? এই ধরনের বিবৃতি এখন তাঁর থেকে মানুষ আশা করছে না। তিনি নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের থেকে পদত্যাগ করুন। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলুন। আন্দোলন করুন”।

তাহলে কী মনোরঞ্জন ব্যাপারীকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হবে? শমীকের কথায়, “দুর্নীতির বিরুদ্ধে যাঁরা লড়াই করছেন, তাঁদের সঙ্গে নিয়েই থাকে বিজেপি” (Shamik Bhattacharya asked Manoranjan Byapari to quit TMC)

RELATED Articles