পরপর হামলা! তীর্থযাত্রীদের বাসে হামলার ঘটনার রেশ এখনও কাটেনি, ফের জঙ্গি হামলা কাশ্মীরে, আহত ৬ জওয়ান

Again Terrorist Attack in Jammu Kashmir: তীর্থযাত্রীদের বাসে জঙ্গিদের হামলার ঘটনার রেশ এখনও কাটেনি। সেই ঘটনার আতঙ্ক এখন রয়েছে উপত্যকায়। এরই মধ্যে ফের একবার জঙ্গি হামলা জম্মু ও কাশ্মীরে (Again Terrorist Attack in Jammu Kashmir)। এই ঘটনায় আহত একাধিক জওয়ান। যদিও জওয়ানের পাল্টা সংঘর্ষে খতম হয়েছে এক সন্ত্রাসবাদী।

ঘটনাটি ঘটেছে কাশ্মীরের কাঠুয়া জেলায়। এএনআই সূত্রে খবর, গতকাল, মঙ্গলবার গভীর রাতে হীরানগর এলাকার সাইদা গ্রামে হামলা চালায় জঙ্গিরা। ডোডোর অস্থায়ী সেনা বেস ক্যাম্পে সেনাবাহিনীর উপর অতর্কিতে হামলা চালানো হয় (Again Terrorist Attack in Jammu Kashmir)। এই ঘটনায় আহত হন ৬ জন জওয়ান। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই হামলা হতেই পাল্টা এনকাউন্টার শুরু করেন জওয়ানরাও। তাদের পাল্টা মারে খতম হয়েছে এক সন্ত্রাসবাদী। এই মুহূর্তে গোটা এলাকা তল্লাশি চালাচ্ছেন সেনা ও আধাসেনা বাহিনী। গোটা বিষয়ের দিকে কড়া নজর রেখেছে দিল্লি (Again Terrorist Attack in Jammu Kashmir)

https://twitter.com/ANI/status/1800712960207413442?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1800712960207413442%7Ctwgr%5E3ca6c559db49bc098323fd78ef747a36404e017c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Fanother-terror-attack-in-jammu-kashmirs-doda-6-personnel-injured-encounter-going-on-1078796.html

এই ঘটনায় জম্মু-কাশ্মীরের এডিজিপি আনন্দ জৈন বলেন, “আমাদের প্রতিবেশীরা সবসময় শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করে। হিরানগরের সন্ত্রাস হামলাতেও অনুপ্রবেশ জড়িয়ে রয়েছে। একজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে।বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে” (Again Terrorist Attack in Jammu Kashmir)

https://twitter.com/ANI/status/1800562657520726138?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1800562657520726138%7Ctwgr%5E045ca050dc9bb18b2c2f179c8e39c5cd682232bd%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fterror-attack-in-jammu-and-kashmir%2F

প্রসঙ্গত, গত রবিবার দিল্লিতে নরেন্দ্র মোদী যখন রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার শপথ নিচ্ছিলেন, সেই সময় কাশ্মীরের রেয়াসিতে একটি তীর্থযাত্রীদের বাসের উপর গুলি বর্ষণ করতে থাকে সন্ত্রাসবাদীরা। সেই ঘটনায় মৃত্যু হয় একাধিকের। মৃতের মধ্যে রয়েছে শিশুও। এই হামলার দায় স্বীকার করে লস্কর-ই-তৈবার অধীনস্থ ‘দ্য রেজিস্টেন্স ফ্রন্ট’। ভারতে জেহাদের বার্তা দিতেই শপথ গ্রহণের অনুষ্ঠানের সময়কে হামলার জন্য বেছে নিয়েছিল তারা, এমনটাই জানায় ওই সংস্থা। তাদের আগাম হুঁশিয়ারিও ছিল, আগামীদিনেও কাশ্মীরের বাসিন্দা ও পর্যটকদের উপর হামলা চলবে (Again Terrorist Attack in Jammu Kashmir)

RELATED Articles