হঠাৎই রাজ্যের প্রধান বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে তড়িঘড়ি দিল্লিতে তলব করে ছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু কেন হঠাৎ এই জরুরি তলব? আজ অর্থাৎ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করার কথা স্থির হয়েছিল শুভেন্দু’র!
এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে। বুধবার হতে পারে এই বৈঠক। তবে এদিনের বৈঠকে কী নিয়ে আলোচনা হবে সেই বিষয়ে তেমন কিছু জানা যায়নি l
আরও পড়ুন-‘নন্দীগ্রামের হার মানতে না পেরে শুভেন্দুকে ফাঁসানোর চেষ্টা চলছে’, মমতাকে তোপ দিলীপের
এদিনের বৈঠক শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করেন, ‘মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলাম। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলার জন্য আর্শীবাদ চেয়েছি’।এদিন রাজধানীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাসভবনে গিয়ে অমিত শাহ্’র সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। দু’জনের মধ্যেই বেশ কিছুক্ষণ বৈঠক হয়। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে কিছু জানা যায়নি।
আর এদিন যখন শুভেন্দু দিল্লিতে বসে বৈঠক করছেন তখনই রাখছে বৈঠক করলেন বিজেপি প্রদেশ অধ্যক্ষ দিলীপ ঘোষ। এখানেই উঠেছে প্রশ্ন! শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে বৈঠক করলে এখানে কি করছেন দিলীপ? কেন তাঁকে দিল্লিতে ডাকা হল না?
আরও পড়ুন-দিলীপ-মুকুলের ঠান্ডা লড়াইয়ে কী ভবিষ্যৎ বঙ্গ বিজেপির? প্রদেশ অধ্যক্ষের ডাকা বৈঠকে এলেন না মুকুল
তবে আপাত প্রাপ্ত খবর অনুযায়ী, বিধানসভা নির্বাচন পরবর্তী বাংলায় যে পরিমাণে হিংসা হয়েছে। যে পরিমাণে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা সেই হিংসার অভিযোগে এবার রাষ্ট্রপতিকে চিঠি দিচ্ছেন বিজেপির ১৮ সাংসদ। গেরুয়া শিবিরের তরফে দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে খুন হয়েছেন দলের ৪০ কর্মী। শাসকদলের সন্ত্রাসের কারণে ঘরে ফিরতে পারেননি বহু সাধারণ কর্মী-সমর্থক। রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে যাবতীয় তথ্য-পরিসংখ্যান তুলে ধরবেন সাংসদরা। হস্তক্ষেপ করার আবেদনও করা হবে।
https://twitter.com/SuvenduWB/status/1402156117979930631?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1402156117979930631%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fnation%2Fsuvendu-adhikari-meets-amit-shah-in-delhi_385595.html
আর এবার বাংলা বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। আর ঠিক সেই কারণেই রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার সময় তাঁর উপস্থিতি অত্যন্ত জরুরী। সেই কারণেই তাঁকে দিল্লিতে তলব করা হয়েছে বলে খবর।






