বিজেপি কর্মীদের মারধর, কাঁথি থানায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন শুভেন্দু অধিকারীর আইনজীবী

গতকাল অর্থাৎ সোমবার পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকের মুকুন্দপুরে তৃণমূল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের উপরে হামলা চালায় তৃণমূল। অভিযোগ ওঠে এমন‌ই।
এবার সেই ঘটনার জল গড়ালো বেশ অনেক দূর পর্যন্ত। বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের হামলার প্রতিবাদ জানিয়ে পুলিশ ও অভিযুক্তদের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের করলেন শুভেন্দু অধিকারীর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী। দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে কাঁথি থানার আইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আক্রান্তদের অভিযোগ, চোখের সামনে গোটা ঘটনা ঘটলেও কার্যত নীরব দর্শকের ভুমিকা পালন করে কাঁথি থানার পুলিশ।
আর তা জানার পরই রাতে পুলিশ ও অভিযুক্তদের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ করেন শুভেন্দু অধিকারীর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী। অভিযোগ পত্রে তিনি লেখেন, যে জায়গায় শুভেন্দুর সভা ছিল, একই জায়গায় একই সময়ে তৃণমূলকেও মিটিং-মিছিল করার অনুমতি দিয়ে ঝামেলায় মদত দিয়েছিল পুলিশ। তৃণমূল নেতা তরুণ জানার নেতৃত্বে লোকজন শুভেন্দুর পথ আটকে ঝামেলা তৈরির চেষ্টা করেছিল। পাশপাশি, বিজেপি কর্মীরা সভা সেরে ফেরার সময় তাঁদের একাধিক গাড়ি, মোটর বাইক, মাইকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। আহত হয়েছেন একাধিক বিজেপি কর্মী। তাঁর অভিযোগ, ঘটনার সময়ে পুলিশ সক্রিয় ভূমিকা নেয়নি।

RELATED Articles