‘প্রিন্স অফ কলকাতা’ (Prince of Calcutta) কি বিজেপিতে আসছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে তোলপার হয়েছিল বঙ্গ রাজনীতি। আর এবার সেই প্রশ্নকে ফের জাগিয়ে দিল বিজেপির মহিলা মোর্চার পুজোতে সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)-এর নৃত্যানুষ্ঠানের আয়োজন।
প্রসঙ্গত, বিধাননগরে পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে দুর্গাপুজোর আয়োজন করছে রাজ্য বিজেপির মহিলা মোর্চা৷ এই পুজো মণ্ডপে দুর্গাপূজা উপলক্ষে নরেন্দ্র মোদীর ভাষণ লাইভ সম্প্রচার করার ব্যবস্থা করেছে বিজেপির নেতারা। লাগানো হবে জায়েন্ট স্ক্রিন। আর এই পুজোতে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্যানুষ্ঠান সৌরভ গঙ্গোপাধ্যায়ের বঙ্গ রাজনীতিতে প্রবেশ করার গুঞ্জনে ঘৃতাহুতি দিয়েছে।
তাৎপর্যপূর্ণ ভাবে আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার মসনদ জেতার লক্ষ্যে নিজের ভীত মজবুত করতে মাঠে নেমেছে সমস্ত রাজনৈতিক দল গুলোই। এই নির্বাচন বিজেপির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর বিজেপি জয় হাসিল করতে বিধানসভা নির্বাচনের আগে সমস্ত প্রস্তুতি সেরে নিতে চাইছে। আর এই কারণে বিজেপি এবার বাঙালীর সেরা উৎসব দুর্গা পুজো নিয়েও প্রস্তুতি শুরু করে দিয়েছে।
নির্বাচনের আগে ২২শে অক্টোবর অর্থাৎ দুর্গা ষষ্ঠীর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কলকাতায় ভিডিও কনফারেন্সের মাধ্যকে একটি দুর্গা পুজোর অনলাইন উদ্বোধন করবেন। আর এই নিয়ে বঙ্গ বিজেপি বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। দুর্গা পুজো উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ দশটি পুজো প্যান্ডেলে লাইভ সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।






