বাংলায় বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে শাসকদলের রোষ বিরোধীদের উপর ততটাই বাড়ছে, মত রাজনৈতিক মহলের। একের পর এক বিজেপি (BJP) নেতা খুনের অভিযোগে জর্জরিত শাসক শিবির (TMC)। এবারের ঘটনাস্থল আরামবাগ।
আজ রবিবার সকালে আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত গোঘাট বিধানসভার ৪৬ নং জেলাপরিষদের খানাটি গ্রামে ১৭৬ নং বুথে, গোঘাট থানা এলাকায় বিজেপির সক্রিয় কর্মী গণেশ রায়কে (Ganesh Roy) স্টেশনের কাছে একটি বাগানে গাছে ঝোলানো অবস্থায় পাওয়া যায়।
পরিবারের অভিযোগ, শনিবার বিকালে খানাটি গ্রামের বাড়ি থেকে বেরোনোর পর রাতে বাড়ি ফেরেননি বছর পঞ্চান্ন’র ওই বিজেপি (BJP) কর্মী। তৃণমূলের দুষ্কৃতী বাহিনী গণেশ বাবুকে গতকাল রাতেই নৃশংস ভাবে হত্যা (Murder) করে গাছে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ পরিবারের।
গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে তার পরিবার। বিজেপি নেতৃত্ব রীতিমতো শাসকদলের বিরুদ্ধে ক্ষিপ্ত। প্রতিবাদে আরামবাগ-মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে গেরুয়া শিবির। যদিও তৃণমূলের দাবি, এটা বিজেপি’র গোষ্ঠী কোন্দলের ঘটনা। এর সঙ্গে তাদের কোনো যোগ নেই।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!