স্পিকার নির্বাচনে ‘না’, হিংসা বন্ধ না হলে বিধানসভা বয়কটের ডাক বিজেপির

তৃণমূলের কাছে বিজেপি বিরাট ব্যবধানে হারের পর বাংলায় শুরু হয়েছে ভোট পরবর্তী  হিংসা। তৃণমূলের কর্মী সমর্থকদের হাতে আক্রান্ত হয়েছে রাজ্যের সমস্ত বিরোধী দলগুলিই। তবে বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত বিজেপি। ইতিমধ্যেই রাজ্যে দু’দিনের সফরে গেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্যের হিংসা পরিস্থিতি খতিয়ে দেখে গেছে কেন্দ্রের পাঠানো চার সদস্যের দল। আজ সেই রিপোর্ট জমা পড়বে স্বরাষ্ট্রমন্ত্রকে।

আর এবার বঙ্গ বিজেপি তরফে জানানো হল রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে বিধানসভার অধিবেশন বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাঁরা। শুক্রবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন- বিজেপি করা ‘অপরাধ’! প্রকাশ্য রাস্তায় ‘বাংলার মেয়ে’কে কান ধরে উঠবস করালেন তৃণমূল নেত্রী

সেই সঙ্গে জানানো হয়েছে শনিবার স্পিকার নির্বাচনের প্রক্রিয়াতেও অংশ নেবে না তারা। দিলীপ ঘোষের নেতৃত্বে এদিনের বৈঠকে হাজির ছিলেন মুকুল রায় ছাড়া‌ও বিজেপির সমস্ত বিধায়ক।

প্রসঙ্গত উল্লেখ্য, মুকুল রায় এদিন পরিশোধিত দলের বৈঠকে যোগ দেননি।আর তাই মুকুল রায় ছাড়া বিজেপির ৭৬ জন বিধায়কই হাজির ছিলেন। দিলীপবাবুর প্রস্তাবে সম্মতি জানান তাঁরা। শনিবার বিধানসভায় স্পিকার নির্বাচনের প্রক্রিয়াতেও বিজেপি অংশগ্রহণ করবে না বলে জানানো হয়েছে।

আরও পড়ুন- কেন্দ্রীয় প্রতিনিধিদলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক রাজ্যপালের, ভোট পরবর্তী হিংসার ঘটনার রিপোর্ট পেশের আগে বিশেষ আলোচনা 

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজেপির পরিষদীয় দলের প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধানসভার অধিবেশন বয়কটের‌। দিলীপ ঘোষ জানিয়েছেন, ভোটের ফলপ্রকাশের পর থেকে বাংলা জুড়ে যে ভাবে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন তার পর রাজ্যে গণতন্ত্রের চর্চা বৃথা। আগে হিংসা থামুক, তার পর বিধানসভার অধিবেশনে যোগ দেবেন বিধায়করা।

RELATED Articles