‘এমন করে কাউকে ভালবাসিনি কৃষ্ণা। জবাবে সেই মহিলা লিখেছেন, শিয়ালদহ স্টেশনের দোতলায় রুম পাওয়া যায়। যেতে পারবে। জবাবে জগন্নাথ লিখেছেন, কত সময়ের জন্য, তারপর বাড়িতে তিনি কী বলবেন, প্রশ্ন করেছেন বিজেপি সাংসদ।’ রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের (Jagannath Sarkar) এই হোয়াটস অ্যাপ চ্যাটই এখন ভাইরাল নেট দুনিয়ায়।
সোমবারই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল একটি এই বিতর্কিত হোয়াটসঅ্যাপ চ্যাট (WhatsApp Chat)। এই অভিযুক্ত বিজেপি সাংসদের বিরুদ্ধে পরকীয়ার যে অভিযোগ উঠেছিল, তার সমর্থনে সামনে আনা হয়েছিল মোবাইলের ৪ টি স্ক্রিনশটকে।
স্ক্রিনশট পাঠানো যুবক নিজেকে নবনির্মাণ ভারত পশ্চিমবঙ্গ (আরএসএস) (RSS) নামে একটি সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে দাবি করেছেন। নিজের নাম সম্রাট শর্মা চৌধুরী (Samrat Sharma Chowdhuri) বলে জানিয়েছেন ওই যুবক। তবে এই যুবক তাঁর কাছে অপরিচিত। দাবি করেছেন রানাঘাটের বিজেপি সাংসদ। তাঁকে এবং রাজ্য বিজেপিকে কালিমালিপ্ত করতে চেষ্টা বলেও অভিযোগ করেছেন জগন্নাথ সরকার। একই সঙ্গে বিজেপি সাংসদের আরও দাবি সোশ্যাল মিডিয়ায় ওই পোস্ট করা হয়েছে রাজনৈতিক আক্রোশ বশত। প্রতিহিংসার বশে, এবং রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করতে ওই হোয়াটসঅ্যাপ চ্যাট তৈরি করা হয়েছে।
তবে জগন্নাথ সরকারের এহেন কান্ডের পর কার্যত মুখ বাঁচানোর চেষ্টা করছে বঙ্গ বিজেপি (BJP)। সূত্র মারফত খবর বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আনা হয়েছে।





