সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ভর্তি ছিলেন হাসপাতালে। অবশেষে সুস্থ হয়ে ছাড়া পেলেন তিনি। আজ নিজেই ট্যুইট করে জানিয়েছেন, ‘আমি সুস্থ হয়ে উঠছি। হাসপাতাল থেকে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। যত্ন নেওয়ার জন্য চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের অনেক ধন্যবাদ। সবার সমর্থন পেয়ে আমি অভিভূত। সবাইকে ধন্যবাদ জানাই। আমি এখন কোয়ারেন্টিনে থাকব।’
https://twitter.com/me_locket/status/1280822162597675008?s=20
গত শুক্রবার, ৩রা জুলাই লকেট ট্যুইট করে জানান, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। হাল্কা জ্বর রয়েছে। এক সপ্তাহ ধরে তিনি সেল্ফ আইসোলেশনে রয়েছেন। এরপরেই তিনি হাসপাতালে ভর্তি হন। তাঁর পরিবারের অন্য কারও করোনা পরীক্ষার রিপোর্ট অবশ্য পজিটিভ আসেনি।
https://twitter.com/me_locket/status/1278984338667798529?s=20
বিজেপি নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন সাধারণ মানুষ, রাজনীতি থেকে তাঁর অভিনয় অঙ্গনের সমস্ত বন্ধু ও শুভানুধ্যায়ীরা। একই সঙ্গে তাঁর সুস্থতা চেয়ে ট্যুইট করেন ঘাটালের সাংসদ দেবও।
https://twitter.com/idevadhikari/status/1279033623891423233?s=20





