BREAKING: করোনা পজিটিভ বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়! আপাতত তিনি হোম আইসোলেশনে!

করোনায় সংক্রমিত হলেন হুগলীর বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করে একটি টুইট করেছেন বিজেপি নেত্রী। সূত্র জানাচ্ছে, আপাতত হোম আইসোলেশনেই থাকবেন তিনি।

গত কয়েকদিন ধরেই নাকি জ্বর-সর্দি-সহ একাধিক উপসর্গ ভুগছিলেন লকেট চট্টোপাধ্যায়। সেই কারণে নিজেকে গৃহবন্দি করে ফেলেছিলেন সাংসদ। স্ব-ইচ্ছায় ছিলেন হোম আইসোলেশনে। পাশাপাশি, তাঁর নমুনাও পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। শুক্রবার চূড়ান্ত রিপোর্ট আসতেই জানা গেল, তিনি করোনা আক্রান্ত। এদিন দুপুরে টুইটে বিজেপি নেত্রী জানিয়েছেন, “আমার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে সব ঠিক রয়েছে। সময় মতো সব জানাব।”

RELATED Articles

Leave a Comment