মাতৃভূমির প্রতি সেনার সাহসিকতাই ভারতকে শক্তিশালী ও সুরক্ষিত করতে পারে। আপনারা অতুলনীয়। লাদাখ সীমান্তে মোদী উবাচ!

সীমান্তের আবহাওয়া বুঝে নিতে আজ অর্থাৎ শুক্রবার সকালে হঠাৎ করেই লাদাখ পরিদর্শনে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দাঁড়িয়ে ভারতীয় জওয়ানদের উদ্দেশ্যে নিজের বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী সেনাদের উদ্দেশ্যে নিজের বক্তব্য রাখতে গিয়ে বলেন “মাতৃভূমির প্রতি আপনাদের সাহসিকতা সারা বিশ্বজুড়ে অতুলনীয়।” প্রধানমন্ত্রী আরও জানান, প্রত্যেক ভারতবাসী মনেপ্রাণে বিশ্বাস করে, ভারতীয় সেনারা প্রত্যেকে দেশকে শক্তিশালী ও সুরক্ষিত করতে পারে।

ভারত চীন সীমান্তের উত্তপ্ত পরিস্থিতিতে সেনা জওয়ানদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী বলেন, যে পরিস্থিতিতে আপনারা কঠোর পরিশ্রমে নিজেদের সবটা উজাড় করে দিচ্ছেন, তাতে বারবার প্রমাণিত হয় ভারতীয় সশস্ত্র বাহিনী বিশ্বের সবার চেয়ে শক্তিশালী এবং উন্নত।

আজকে সকালে প্রধানমন্ত্রী যখন নিমুতে পৌঁছান, তখন সেখানে তাঁর উদ্দেশ্যে শুরু হয়ে যায় “ভারত মাতা কি জয়” এবং “বন্দে মাতরম” ধ্বনি। একটি ভিডিওতে দেখা গেছে, মোদী সেনা জওয়ানদের সঙ্গে হাঁটছেন, যাতে যারপরনাই উল্লসিত জওয়ানেরা।

গত সপ্তাহে মন কি বাত রেডিও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, লাদাখের বিষয়ে ভারত চীনকে উপযুক্ত জবাব দিয়েছে। প্রতিবেশী দেশের নাম উহ্য রেখেই মোদী জানিয়েছিলেন, পড়শি যে কোনও দেশ যদি লাদাখের দিকে তাকায় তবে তার যোগ্য জবাব দিতে ভারত তৈরি।

RELATED Articles

Leave a Comment