বাঁকুড়া মেডিকেল কলেজে কেন্দ্রর তৈরি সুপার স্পেশালিটি ব্লক ব্যবহার করছে না রাজ্য, লোকসভায় অভিযোগ বিজেপি সাংসদ সুভাষ সরকারের

বাঁকুড়া জেলার স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম স্তম্ভ হল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ (Bankura Sammilani Medical College)। কিছু মাস আগে কেন্দ্রীয় সরকার দেড়শ কোটি টাকা দিয়ে হাসপাতালেই ৬ তলা বিশিষ্ট একটি সুপার স্পেশালিটি ব্লক তৈরি করেছিল। যেখানে স্বাস্থ্য ব্যবস্থার উন্নত সমস্ত সুযোগ সুবিধা এবং পরিকাঠামো রয়েছে। কিন্তু রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এই সুপার স্পেশালিটি ব্লক (Super Speciality Block) বন্ধ করে রেখেছে ফলে অসুবিধায় পড়ছেন রোগীরা। এই মর্মে এবার লোকসভায় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ করলেন বিজেপি সাংসদ সুভাষ সরকার (Subhash Sarkar)।

সুভাষ বাবুর বক্তব্য, এই সুপার স্পেশালিটি ব্লক কেন্দ্র দেড়ল কোটি টাকা খরচা করে তৈরি করে দিয়েছে কিছু মাস আগে। কিন্তু রাজ্য সরকার সেটিকে চালু করছে না হলে দামি স্বাস্থ্য সরঞ্জাম থেকে শুরু করে হাসপাতালে অন্যান্য জিনিস অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে করোনা পরিস্থিতিতে বাঁকুড়া থেকে রোগীদেরকে কলকাতায় রেফার করতে হচ্ছে যার ফলে তাদের প্রাণহানি যেরকম ঘটছে সেরকম কলকাতার বেসরকারি হাসপাতালে লক্ষ লক্ষ টাকা বিল বাড়ছে। কেন রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে তা জানতে চান সুভাষ বাবু।

অন্যদিকে তৃণমূলের দাবি, p.w.d. সংক্রান্ত কিছু কাজ বাকি থাকায় নাকি সুপার স্পেশালিটি ব্লক চালু করা যাচ্ছে না। সাংসদ গোটা বিষয়টি জানেন না এবং না জেনেই তিনি লোকসভায় মন্তব্য করছে যা অনুচিত।

অন্যদিকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের সুপার ডঃ তরুণ কুমার পাঠক বলছেন এই সুপার স্পেশালিটি ব্লক যদি চালু হয়ে যায় তাহলে বাঁকুড়ার মানুষের খুবই সুবিধা হবে এবং বাঁকুড়া মেডিকেল কলেজ এর উপর রোগীদের যে চাপ পড়ে তা অনেকটাই কমবে। বস্তুত রাজ্য সরকারের জেদের ফলে ভুগতে হচ্ছে বাঁকুড়ার মানুষকেই যা কোনোভাবেই কাম্য নয় বলে মত ওয়াকিবহাল মহলের।

RELATED Articles

Leave a Comment