জেলা কমিটির তালিকা থেকে বাদ পড়লেন বিপ্লব মিত্র ও তাঁর ভাই প্রশান্ত মিত্র! দক্ষিণ দিনাজপুরে শুরু গুঞ্জন!

দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের (TMC) পূর্ণাঙ্গ জেলা কমিটির তালিকা থেকে বাদ পড়লেন দুুই ‘মিত্র’ ভাই। অর্থাৎ তৃণমূল নেতা বিপ্লব মিত্র (Biplab Mitra) ও তাঁর ভাই প্রশান্ত মিত্র (Prashant Mitra)। আর এই দুই বলিষ্ঠ নেতার নাম না থাকায় বেশ গোল পেকেছে দক্ষিণ দিনাজপুরে (South Dinajpur)। বাদ পড়েছেন দুই ভাইয়ের অনুগামীরাও।

জেলা কমিটিতে ১০ জন সহ সভাপতি, ৫ জন সাধারণ সম্পাদক, ১০ জন সম্পাদক ও ৩৯ জন সদস্যকে রাখা হয়েছে। এদের বেশিরভাগ‌ই নতুন মুখ হলেও পুরনোরা জায়গা পেয়েছেন অঞ্চলের হিসেবে।

তবে কমিটিতে বিপ্লব মিত্রের নাম ছাঁটায় ক্ষুব্ধ বিপ্লব অনুগামারী। জেলার এক নেতার কথায়, বিপ্লব ছাড়া জেলায় দলকে টিকিয়ে রাখা মুশকিল। নতুন কমিটিতে সংগঠন কতটা মজবুত থাকবে সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

উল্লেখ্য, কয়েকজন কম সক্রিয় নেতার পাশাপাশি কমিটিতে রাখা হয়েছে দুর্নীতির দায়ে সাসপেন্ড হওয়া কুমারগঞ্জের অভিষেক গুহকে। জেলা তৃণমূলের যুব সংগঠনের সহ সভাপতি করা হয়েছে তাঁকে। বিপ্লব মিত্র, প্রশান্ত মিত্র কমিটিতে নেই অথচ এক বিতর্কিত সদস্যকে বড় পদ দেওয়া নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠেছে।

RELATED Articles

Leave a Comment