নদিয়া জেলায় বিজেপি কার্যকর্তার হত্যার প্রতিবাদে আজ বাংলা জুড়ে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি!

আজ পশ্চিমবঙ্গ (West Bengal) জুড়ে বিজেপির (BJP) থানা ঘেরাও কর্মসূচি (police station siege program) চলছে। নদিয়া জেলায় (Nadia district) বিজেপি কর্মকর্তার হত্যার প্রতিবাদে আজ থানা ঘেরাও কর্মসূচির উদ্যোগ নিয়েছে পদ্ম শিবির। আর এই কর্মসূচির নেতৃত্বে রয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। মতো আজ সল্টলেকের বিধান চন্দ্র রায়ের মূর্তির সামনে থেকে মিছিল করে বিধান নগর উত্তর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।

থানার গেটের সামনে রাস্তায় বসে পড়েও বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। আজ কলকাতা উত্তর শহরতলী জেলার বেহালা থানা, হরিদেবপুর থানা, ঠাকুরপুকুর থানা বিক্ষোভ প্রদর্শন করবেন বিজেপি সমর্থকরা।

উচ্চকণ্ঠে বলছেন “বর্তমান সরকার কানে তুলো গুঁজে আছেন। প্রতিদিন কেন বিজেপি কর্মীকে কেন খুন হয়েছে মুখ্যমন্ত্রী জবাব দিচ্ছেন না। সাধারণ মানুষ জানতে চাইছে বিরোধী রাজনীতি কি অপরাধ। আমরা বিচার চাই‌”। যাদবপুরে থানা ঘেরাও কর্মসূচিতে এসে এমনটাই শোনা গেল বিজেপি সম্পাদিকা শর্বরী মুখোপাধ্যায়ের গলায়। একইসঙ্গে গেরুয়া শিবিরের ডাকে আজ কল্যাণীতে বারো ঘণ্টার বন্ধ চলছে। পাশাপাশি রাজ্যজুড়ে জারি থানা ঘেরাও কর্মসূচি।

RELATED Articles