হাত, মুখের একাংশ পুড়ে ঘেছে, দগদগে পোড়া ঘা গায়ে মুখে,জামাকাপড় ছিন্নভিন্ন, মিমি চক্রবর্তীর এই ছবি এখন ঘোরাফেরা করছে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে। কিন্তু কী হল অভিনেত্রীর? কী করে এমন ভয়ানক দুর্ঘটনা ঘটল তার সঙ্গে? এই প্রশ্নই চাগাড় দিয়েছে তার ভক্তদের মধ্যে। প্রিয় অভিনেত্রীর এমন বিপদে একেবারেই শান্ত নেই মিমির অনুরাগীরা।
কিন্তু ভয় পাবেন না, অভিনেত্রী ভালোই আছেন, সুস্থ আছেন। এই ছবিটি তার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘এস ও এস কলকাতা’-এর। ভোর চারটের সময় মেকআপ করা কালীন এই ছবিটি তোলেন তিনি। এরপর গতকাল রাত্রে নিজেই এই ছবি পোস্ট করেন তিনি।
এবার অনেকের মনেই প্রশ্ন আসবে, হঠাৎ এরকম ছবি পোস্ট করার কারণ কী? আসলে গত ৩১শে অক্টোবর ছিল হ্যালোউইন ডে। এই দিন কমবেশি অনেকেই বিভিন্ন ধরণের ছবি পোস্ট করেছেন। হ্যালোউইন ডে-এর আবহে সোশ্যাল মিডিয়া পুরো জমজমাট। সেই স্রোত থেকে মিমিই বা বাদ যাবেন কেন? তাই হ্যালোউইন ডে উপলক্ষেই নিজের এই ভয়াবহ ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী।
সম্প্রতি একটি ভিডিও-ও শেয়ার করেন তিনি। সেখানেও তার চেহারা রীতিমতো ভয় পাওয়ার মতোই। এই ছবি দেখে তার এক অনুরাগী কমেন্ট করেন যে, “আচ্ছা, আমরা তো রাতেও ইনস্টাগ্রাম চেক করি নাকি? আবার তার এই ছবিতে অভিনেতা অঙ্কুশ লিখেছেন, “মেকআপ তুলে ফেললি কেন?” আসলে সোশ্যাল মিডিয়াতে মিমি ও অঙ্কুশের খুনসুটি হামেশাই দেখতে পাওয়া যায়। একে অপরের পোস্ট কমেন্ট করে একে অপরকে রাগাতে পিছপা হন না কেউই। কিছুদিন আগেই গেছে দুর্গাপুজো, সেই সময়ও নিজের সুন্দর সুন্দর মুহূর্তের ছবি দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন মিমি। সম্প্রতি তার বাড়ির লক্ষ্মীপুজোর ভিডিও ও ছবি দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!