গ্রেফতারির পর এবার পার্থ চট্টোপাধ্যায়ের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, বিরল দৃশ্য দেখে হতবাক পথচলতি মানুষ

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) কোমরে দড়ি পরিয়ে তাঁকে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে সিবিআই (CBI)। মাঝ রাস্তায় এমন একটি দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলেন সকলে। ভালোভাবে লক্ষ্য করার পর বোঝা গেল আসল ব্যাপারটা কী!

বেশ কিছু মাস আগেই এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে সারা রাজ্যে শোরগোল পড়ে গিয়েছিল। কলকাতা তো বটেই, নানান জেলাতেও এই  নিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন বিরোধীরা। এই বিষয় নিয়ে তোপ দাগা হয়েছে বিজেপি যুব মোর্চার তরফে। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি নিয়ে প্রতিবাদ জানাতে গতকাল, মঙ্গলবার মেদিনীপুর শহরে বিক্ষোভ দেখানো হয় বিজেপি যুব মোর্চার তরফে। আর সেই বিক্ষোভেই এমন একটি দৃশ্য চোখে পড়ে সকলের।

সেখানে দেখা যায়, পার্থ চট্টোপাধ্যায়ের মুখোশ পরা এক ব্যক্তিকে কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। সেই ব্যক্তির পোশাকে লেখা সিবিআই। শুধু তাই-ই নয়, রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন সেই সময় বিজেপি যুব মোর্চার সদস্যরা। এও বলেন যে প্রয়োজন হলে আগামীদিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। শিক্ষামন্ত্রী-সহ বর্তমান রাজ্যের মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীকে জেলে ঢোকানোর দাবী তোলেন বিজেপির যুব মোর্চার সদস্যরা।

বলে রাখি, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় পার্থ চট্টোপাধ্যায়ের। যে কমিটি নিয়ে দুর্নীতির অভিযোগ, সেই কমিটি গঠনের অনুমোদন দিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীই। গত সপ্তাহেই সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন তিনি। চলতি সপ্তাহে ফের তাঁর হাজিরা দেওয়ার কথা। আর এরই মধ্যে মেদিনীপুর শহরে দেখা গেল এমন এক প্রতীকী দৃশ্য।

তবর বর্তমানে এসএসসি নিয়ে জল অনেকদূর গড়িয়েছে। গতকাল, শনিবারই ইডি গ্রেফতার করেছে পার্থ চট্টোপাধ্যায়কে। ব্যাঙ্কশাল কোর্টের তরফে ২ দিনের জেল হেফাজত হয়েছে শিল্পমন্ত্রীর। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি টাকা। অর্পিতাকেও গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে রাজ্য এখন উত্তাল।

RELATED Articles