প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) কোমরে দড়ি পরিয়ে তাঁকে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে সিবিআই (CBI)। মাঝ রাস্তায় এমন একটি দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলেন সকলে। ভালোভাবে লক্ষ্য করার পর বোঝা গেল আসল ব্যাপারটা কী!
এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে সারা রাজ্যে শোরগোল পড়ে গিয়েছে। কলকাতা তো বটেই, নানান জেলাতেও এই নিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন বিরোধীরা। এই বিষয় নিয়ে তোপ দাগা হয়েছে বিজেপি যুব মোর্চার তরফে। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি নিয়ে প্রতিবাদ জানাতে গতকাল, মঙ্গলবার মেদিনীপুর শহরে বিক্ষোভ দেখানো হয় বিজেপি যুব মোর্চার তরফে। আর সেই বিক্ষোভেই এমন একটি দৃশ্য চোখে পড়ে সকলের।
সেখানে দেখা যায়, পার্থ চট্টোপাধ্যায়ের মুখোশ পরা এক ব্যক্তিকে কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। সেই ব্যক্তির পোশাকে লেখা সিবিআই। শুধু তাই-ই নয়, রাস্তায় টায়ার জ্বালিয়েও এদিন প্রতিবাদ জানান বিজেপি যুব মোর্চার সদস্যরা। এও বলেন যে প্রয়োজন হলে আগামীদিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। শিক্ষামন্ত্রী-সহ বর্তমান রাজ্যের মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীকে জেলে ঢোকানোর দাবী তোলেন বিজেপির যুব মোর্চার সদস্যরা।

বলে রাখি, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। যে কমিটি নিয়ে দুর্নীতির অভিযোগ, সেই কমিটি গঠনের অনুমোদন দিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীই। গত সপ্তাহেই সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন তিনি। চলতি সপ্তাহে ফের তাঁর হাজিরা দেওয়ার কথা। আর এরই মধ্যে মেদিনীপুর শহরে দেখা গেল এমন এক প্রতীকী দৃশ্য।
শুধু বিজেপি যুব মোর্চাই নয়, এদিন এসইউসিআইয়ের তরফেও বিকাশ ভবন অভিযান করা হয়। সেই অভিযানকে ঘিরে সল্টলেক চত্বরে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্দোলনকারীরা দাবী করে যে এদিন পুলিশ তাদের অফিসের সামনে দাঁড়াতে দেয় নি। প্রায় ৪০ জনকে বিধাননগর পুলিশ আটক করে বলে খবর।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার