পদ হারিয়ে দিল্লি উড়ে গেলেন রাহুল সিনহা! পদ না পেলে আলোচনায় বসবেন না, অনুরোধ অনুগামীদের!

পদ হারিয়েছেন সম্প্রতি। আর তারপর‌ই বৃহস্পতিবার দিল্লি উড়ে গেলেন রাহুল সিনহা (Rahul Sinha)। মঙ্গলবার রাহুল সিনহাকে দিল্লিতে আমন্ত্রণ জানান বিজেপি নেতা শিব প্রকাশ। সূত্রের খবর, জবাবে রাহুল জানান, ‘কোন মুখে দিল্লি যাব?’ বৃহস্পতিবার যদিও কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনার সিদ্ধান্ত নেন তিনি।

আজ অর্থাৎ বুধবার দুপুরের বিমানে দিল্লি যান রাহুল সিনহা। দমদম বিমানবন্দরে (Dumdum Airport) যখন তিনি ঢোকেন তখন তাঁর মুখে ছিল না কোনও মাস্ক। আর তাই রাহুল সিনহাকে বিমানবন্দরে গাড়ি থেকে নামতে দেখেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন অনুগামীরা। বিমানবন্দরের প্রবেশদ্বারের সামনে বসে পড়েন তাঁরা। তখন তাদের মুখে একটাই স্লোগান যেন‌ও তিনি দিল্লি যাত্রা না করেন।

অনুগামীদের দাবি, পদ ফিরে পাওয়ার আশ্বাস না পাওয়া পর্যন্ত দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসা উচিত নয় তাঁর। অনুগামীদের বুঝিয়ে এদিন বিমানবন্দরে প্রবেশ করেন রাহুল। প্রবেশ করার আগে সংবাদমাধ্যমকে বলেন, ‘বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা ছিল একটি স্বতঃস্ফূর্ত গণরোষের বহিঃপ্রকাশ। আদবাণীদের অকাকরণে ফাঁসানো হয়েছিল।’

আরও অন্যান্য খবর