বঙ্গে আসন্ন নির্বাচনের রণনীতি ঠিক করতে আজ বৈঠকে বিজেপির হাইকমান্ড! পদ হারিয়ে হাজির রাহুল‌ও!

বাংলায় (Bengal) আসন্ন বিধানসভা নির্বাচনের (assembly election) রণকৌশল‌ ও সাংগঠনিক রণনীতি ঠিক করতে আজ, বৃহস্পতিবার দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। এই বৈঠকে উপস্থিত থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি–র প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ (Amit Shah)। থাকবেন অরবিন্দ মেনন, শিবপ্রকাশ, কৈলাস বিজয়বর্গীয় এবং বিজেপি–র বর্তমান সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

একইসঙ্গে বাংলা জয় করার লক্ষ্যে আজকের এই বৈঠকে বঙ্গ বিজেপি থেকে থাকছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়‌। তাৎপর্যপূর্ণ ভাবে এই বৈঠকে ডাক পেয়েছেন সদ্য পদ হারানো রাহুল সিনহা (Rahul Sinha)।

রাজ্য বিজেপি–র এক নেতার কথায়, ‘সারা রাজ্য জুড়ে নির্বাচনী কৌশল ঠিক করতেই এদিনের এই বৈঠক ডাকা হয়েছে। একইসঙ্গে সর্বভারতীয় কমিটিতে প্রাক্তন তৃণমূল নেতার বড় পদ পাওয়া নিয়ে যে মতবিরোধ, সমস্যা শুরু হয়েছে তা এই বৈঠকেই মিটিয়ে নেওয়া হবে।’ তিনি ‘হিন্দুস্তান টাইম্‌স’–কে আরও জানান, ‘বিধানসভা এলাকাভিত্তির কোনও নীতি নির্ধারণ নিয়ে এদিন আলোচনা করা হবে না। শুধুমাত্র মূল বিষয় নিয়েই আলোচনা হবে বৃহস্পতিবারের বৈঠকে।’ গত শনিবার‌ই বিজেপির সর্বভারতীয় কমিটি থেকে বাদ পড়ে রীতিমতো ভিডিও প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাহুল সিনহা।

তৃণমূল ত্যাগী বিজেপি নেতা অনুপম হাজরা তার পদে অধিষ্ঠিত হওয়ায় ওই ভিডিও–তে রাহুল আক্ষেপের সুরে রাহুলকে বলতে শোনা যায়, ‘৪০ বছর ধরে বিজেপি–র সেবা করার পর এখন তৃণমূল থেকে আসা লোকজনের জন্য আমাকে সরিয়ে দেওয়া হল।’ উল্লেখ্য, বিজেপি–র নতুন সর্বভারতীয় কমিটিতে মুকুল রায়কে সর্বভারতীয় সহ সভাপতির পদ দেওয়া হয়েছে। ২০১৭ সালে তৃণমূল ছাড়ার পর থেকে তিনি বিজেপি–র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

০১৯–এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নির্ধারণ করেছিলেন অমিত শাহ। তা না করতে পারলেও রাজ্যের ৪২টি আসনের মধ্যে ১৮টিতে জয় লাভ করে বাংলায় বিজেপি–র অবস্থান বুঝিয়ে দিয়েছিলেন তিনি।

রাজ্য বিজেপি সূত্রের খবর মুকুল রায়কেই এবার বাংলার নির্বাচনে পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হতে পারে। কারণ, মুকুল রায় রাজ্য নির্বাচন কমিটির আহ্বায়ক থাকাকালীন ২০১৮–র পঞ্চায়েত ভোট এবং ২০১৯–এর লোকসভা নির্বাচনে বিজেপি দুর্দান্ত ফল লাভ করেছিল। তাঁর উদ্যোগেই তৃণমূল থেকে অনেকে বিজেপি–তে দিয়েছেন।

RELATED Articles

Leave a Comment