মোদী-শাহ্-নাড্ডা নয়, বঙ্গের নেতাদেরও দক্ষ করে তুলতে হবে! সুবক্তা তৈরির ট্রেনিং দেওয়া শুরু করল বিজেপি

আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা এখনও ঘোষণা করেনি বঙ্গ বিজেপি। কার্যত বিজেপি হাইকমান্ডের মুখ দেখিয়েই ভর্তি যুদ্ধে জয়লাভের চেষ্টা করছে গেরুয়া শিবির।

কিন্তু তা করে যে বৈতরণী পার করা যাবে না তা বেশ বুঝেছেন শীর্ষ নেতারা।

আরও পড়ুন-WB Election 2021: বড় চমক রাজ্য রাজনীতিতে, মোদীর ব্রিগেডেই মিমি চক্রবর্তীর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল!!!

এই হাইভোল্টেজ লড়াইয়ে বঙ্গ বিজেপির নেতাদেরও দক্ষ করে তুলতে নতুন কর্মসূচি শুরুর উদ্যোগ নিল বিজেপি। সুবক্তা তৈরির প্রশিক্ষণ শুরু হয়েছে জেলা জেলায়। জেলা থেকে শহর, পঞ্চায়েত এলাকা থেকে পুর এলাকা কোথায় কেমন বক্তব্য রাখা উচিত তা শেখানো হচ্ছে বিজেপি নেতাদের। এলাকার ওপর ভিত্তি করে বক্তব্যে কেমন হেরফের হবে সব কিছু খুঁটিনাটি বুঝিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। এবার দেখা যাক প্রশিক্ষণপ্রাপ্ত নেতারা ভোটের রাজ্যে কি রকম ভাষণ দেন! 

আরও অন্যান্য খবর