বাতিল করা হল বিজেপি-র রাজ্য কমিটির তালিকা, কেন্দ্রীয় কমিটি চাইছে নতুন মুখ

২০২১ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে বিজেপি জড়িয়ে পড়ছে অন্তর্দ্বন্দ্বে। রাজ্য বিজেপি থেকে রাজ্য কমিটির জন্য দিল্লিতে যে তালিকা পাঠানো হয়েছিল ‌তা খারিজ করে দিল কেন্দ্রীয় নেতৃত্ব। নতুন করে তালিকা পাঠাতে বলা হয়েছে রাজ্য বিজেপি-কে।

কথা ছিল পৌরনির্বাচনের পর রাজ্যে বিজেপির নতুন কমিটি গঠন করা হবে। ইতিমধ্যে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত করা হয়েছে। পুনরায় বিজেপির রাজ্য সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন দিলীপ ঘোষ। তবে নতুন রাজ্য কমিটি গঠন করা হয়নি এখনও।পুরনো কমিটিই দায়িত্ব পালন করছে।

তাই নতুন রাজ্য কমিটি গঠনের লক্ষ্যে রাজ্য বিজেপি কমিটির একটি তালিকা পাঠিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্বকে, তবে সেই তালিকা বাতিল করে নতুন তালিকা চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।

সূত্রের খবর, ময়দানে নেমে বিজেপির হয়ে লড়াই করতে পারবে এমনই নতুন মুখ খুঁজছে বিজেপি। পৌরসভা নির্বাচনের আগেই নতুন কমিটিতে পুরনোদের বদলে নতুন কর্মঠ নেতৃত্ব চাইছেন তারা। এভাবেই তৃণমূলের সাথে টক্কর দেওয়া যাবে বলে মনে করছেন তারা।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment