BIG BREAKING: কলকাতায় করোনা হানা, রাজ্যে এই প্রথম খোঁজ মিলল আক্রান্তের

এবার কলকাতাতেও করোনা। রাজ্যে মিলল প্রথম করোনা আক্রান্তের সন্ধান। ইংল্যান্ড ফেরত যুবকের শরীরে মিলল এই ভাইরাস। তিনি রাজ্যের এক উচ্চপদস্থ আমলার ছেলে, ইংল্যান্ডে পাঠরত ছিলেন। ওই যুবককে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুরু হয়েছে চিকিৎসা। ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৭৭।

ইংল্যান্ড থেকে ফেরার পরেই বেলেঘাটা আইডিতে তাঁকে পরীক্ষার জন্য নিয়ে আসা হয়। জানা গিয়েছে, ওই যুবকের শরীরে করোনা ভাইরাসের কোনও উপসর্গই ছিল না। বিদেশ থেকে আসার পরে নিয়মমাফিক শারীরিক পরীক্ষা করা হয়। আর তাতেই করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়, করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ে রয়েছেন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে কোয়ারেন্টাইন করা হয়। ইংল্যান্ড থেকে আসার পরে ওই যুবক বাবা, মা ছাড়াও গাড়ির চালকের সংস্পর্শে আসেন। সেই কারণে ওই তিনজনকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এখন খোঁজ করা হচ্ছে কলকাতায় আসার পরে ওই যুবক আর কারোর সংস্পর্শে এসেছিলেন কিনা। সেটা জানা গেলে তাদেরও কোয়ারেন্টাইন করা হবে।

প্রাপ্ত খবর অনুযায়ী, ইংল্যান্ডে ওই যুবক একটি পার্টিতে অংশ নেন। সেই পার্টিতে কয়েকজন করোনা ভাইরাস আক্রান্ত ছিলেন। তার থেকেই যুবকের শরীরে ভাইরাস এসেছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসকদের টিম তৈরি করে ওই যুবকের উপরে নজর রাখা হচ্ছে।

RELATED Articles

Leave a Comment