দিদিমনির কাটাউট‌’ই উল্টে গেছে, আর শিল্প কবে হবে? ঢপের চপ খেয়ে খেয়ে আমাদের পেট ফুলে গেল! কটাক্ষ দিলীপের

সামনেই বিধানসভা নির্বাচন, আর যা ঘিরে বর্তমান বাংলার রাজনীতির উত্তেজনা তুঙ্গে।
ঘর বদলানোর এই রাজনীতিতে ক্রমশ উত্তাপ বাড়ছে। শাসক-বিরোধী আক্রমণের ঝাঁঝও বাড়ছে দিন দিন।
রাজ্যের পালা বদলের লড়াইয়ে কর্মসংস্থানের ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়াকে ফের বিঁধলেন বঙ্গ বিজেপি সভাপতি I গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বালিগঞ্জে সাংবাদিকদের সামনে শিল্পের দাবিতে ফের রাজ্য সরকারকে কটাক্ষ করলেন দিলীপ। রাজ্যের শাসক দলের সঙ্গে তুলনা টানলেন মহামারীর।
রাজ্য সরকারকে কটাক্ষ করে এদিন দিলীপ ঘোষ বলেন, ‘আমি নিউ টাউনে থাকি। রোজ প্রাতঃভ্রমণে বেরোই। একদিন ভাবলাম সিলিকন ভ্যালিতে যাই। গিয়ে দেখলাম সেখানে দিদিমণির কাট আউট উলটে পড়ে রয়েছে। ঘাস হয়ে রয়েছে। ছাগল চরছে। ঢপের চপ খেয়ে খেয়ে আমাদের পেট ফুলে গেল দিদিমণি। আর কবে হবে? আপনার কথা কেউ বিশ্বাস করে না’।
তবে এখানেই থেমে থাকেননি দিলীপ, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কে বিঁধে দিলীপবাবুর প্রশ্ন, ‘দুর্গাপুজো, কালীপুজো, মেলার উদ্বোধন হয়। কারখানার উদ্বোধন করেছেন? খেলা, মেলা, লীলা দিদির দায়িত্ব।’
সামনের বিধানসভা ভোটের আগে শিল্প হীন বাংলায় বিজেপির প্রধান শিল্প‌ই হতে চলেছে তা বলাই বাহুল্য।

RELATED Articles