‘মমতাকে ফাঁসানো হয়েছে’! হাতে ‘বিজেপি’র পতাকা, মাথায় গেরুয়া টুপি পরে দাবী বৃদ্ধার, ভিডিও দেখিয়ে প্রমাণ দিল তৃণমূল!

আর.জি.কর কান্ড উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলা। বিচার চেয়ে পথে নেমেছে রাজ্যবাসী। মিছিলে, স্লোগানে আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে কলকাতার রাজপথ থেকে সারাবাংলার আনাচে কানাচে। কলকাতায় গণ আন্দোলনের ছবি দেখা যাচ্ছে নিত্যদিন। ১৪ই আগস্টের রাতের মত কালরাতেও কলকাতা সহ সমগ্র রাজ্যের লোক নেমে এল রাস্তায়। দুনিয়া সাক্ষী থাকল বাংলার মানুষের এক অবিস্মরণীয় আন্দোলনের।

এরম প্রতিবাদ শেষ কবে দেখেছে কলকাতা তথা বাংলার মানুষ জানা নেই। উত্তরের দার্জিলিং থেকে দক্ষিণের কাকদ্বীপ। প্রতিবাদের ভাষায় এক হয়ে গেলেন আপামর জনতা। আলো নিভিয়ে নেমে এলেন‌ রাস্তায়। কেউ কেউ হাতে নিয়েছেন মোমবাতি আবার কেউ কেউ নিয়েছেন মশাল। নিভেছে বাড়ির আলো। সারা বাংলা তখন শুধু আগুনের লেলিহান শিখায় আলোকিত। সারাবাংলা জুড়ে শুধু একটাই শব্দ ধ্বনি ‘উই ওয়ান্ট জাস্টিস’।

এমন‌ প্রতিবাদের জেড়ে বেশ কিছুটা অস্বস্তিতেই আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। প্রতিবাদী জনতার একাংশ প্রথম দিন থেকেই দোষীদের আড়াল করা, প্রমাণ লোপাট আরও বিভিন্ন বিষয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের দিকেই আঙুল তুলে আসছেন। এই আবহের সুযোগই নিয়েছে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে গলা চড়িয়েছেন তারা। বিজেপির এক নেতার কথায়, “নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী। পাশাপাশি আরজি কর হাসপাতালের চিকিৎসক খুন এবং আর্থিক দুর্নীতির দায়ও তাকেই নিতে হবে”। তৃণমূলের জন্য এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে তৃণমূলের তরফ থেকে একটি চাঞ্চল্যকর ভিডিও পোস্ট করা হয়েছে।

তৃণমূল দলের নেতা দেবাংশু ভট্টাচার্য নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ওই ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে এক বৃদ্ধা বিজেপির টুপি ও পতাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন। ভিডিওতে মমতার প্রশংসা করছেন‌ তিনি। সেই বৃদ্ধা বলছেন “সে (মমতা বন্দ্যোপাধ্যায়) নির্দোষ। তার কোনও দোষ নেই, কোনও দিন দোষ করেনি। ওকে সবাই দোষ দিচ্ছে। বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে সকলের ভাল করেছে। আর মমতা এখন খারাপ করবে? মমতা মুখ্যমন্ত্রী হয়ে কখনও এত বড় অন্যায় করতে পারে? এটা মানব না”। এই ভিডিওর সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭। 

https://twitter.com/ItsYourDev/status/1831190851546206230?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1831190851546206230%7Ctwgr%5E1a3bf58a29e98706720891ffb79df12521a7eb5c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Fwest-bengal%2Ftmc-shares-video-of-older-woman-praising-mamata-banerjee%2Ftid%2F136592

আরও পড়ুনঃ টিউশন পড়তে গিয়ে স্যরের হাতে শ্লীলতাহানির শিকার ছাত্রী, শিক্ষক দিবসের দিনই গ্রেফতার অধ্যাপক

স্বাভাবিকভাবেই এই ভিডিওকে নিয়ে বিজেপি কে খোঁচা মেরে নিজের বক্তব্য বলেন দেবাংশু। দেবাংশুর বলেন, “এটা বাংলার খেটে খাওয়া মেহনতী মানুষের মনের কথা। মনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলে বাধা পড়ে গেছে”। দেবাংশু আরও বলেন “বিজেপি টাকা দিয়ে মিছিলে মিটিংয়ে মানুষের দেহ নিয়ে আসতে পারে, কিন্তু মন পায় না।” এখনও পর্যন্ত বিজেপির তরফ থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

RELATED Articles