নির্বাচনী ইস্তাহারে কর্মসংস্থানের উপর জোর দিয়ে ‘মুসলিম ভোট’ পাওয়ার আশায় বিজেপি

প্রার্থী তালিকা নিয়ে একাধিক জটের মধ্যেই রবিবার রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য ইস্তাহার প্রকাশ করবে বিজেপি। ভোট যত এগিয়ে আসছে, ততই বঙ্গ বিজেপির অভ্যন্তরে পরিবেশ যেন অশান্ত হয়ে উঠছে। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থেকে প্রকাশ করা ইস্তাহারে চমক রাখতে চাইছে গেরুয়া শিবির। কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বরা বাংলায় এসে কর্মসংস্থান নিয়ে তোপ দেগেছেন রাজ্য সরকারকে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর পরামর্শ ইস্তাহারে কর্মসংস্থানের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

এছাড়াও মহিলা, তফসিলি জাতি উপজাতি, আদিবাসীদের বিভিন্ন সমস্যাও থাকবে এই ইস্তাহারে থাকতে চলেছে। সম্প্রতি করোনা লকডাউনের কারণে অনেকেই নিজেদের কাজ হারিয়েছেন। এই ব্যাপারে হিন্দু, মুসলিম বা কোনও ধর্মের উপর পক্ষপাতিত্ব করছে না বিজেপি। এই কর্মসংস্থানের মতো মাস্টারস্ট্রোক রাখছে বিজেপি, কারণ নিজেদের দুর্বল জায়গা ‘মুসলিম ভোট’-কে আর দুর্বল রাখতে চায় না গেরুয়া শিবির। নজরে থাকছেন রাজ্যের পরিযায়ী শ্রমিকরাও। পরিযায়ী শ্রমিকদের মধ্যে যে তিরিশ লক্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন।

সাধারণ মানুষের জন্য কর্মসংস্থানের উপর জোর দিলে ভোটটাও মিলবে। বিজেপির ক্ষেত্রে মুসকিল হল মহিলা ভোটারের বড় অংশই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। তাই মহিলাদের ভোটকেও টার্গেট করছে বিজেপি। প্রতি ১০০০ জন পুরুষ ভোটারের অনুপাতে মহিলা ভোটারের সংখ্যা ৯৬১। ইস্তাহারে বলা থাকবে, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রীয় সরকারের ‘পোষণ’ প্রকল্প, আয়ুষ্মান ভারত, স্বনির্ভর গোষ্ঠীর মতো বিষয়গুলিকেও চালু করা হবে।

RELATED Articles