যুবকের গানে মুগ্ধ হয়ে তাঁকে সোনার চেন উপহার দিলেন বাপি লাহিড়ী, ভাইরাল সেই ভিডিও

সোনি টিভির জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’। এই ‘ইন্ডিয়ান আইডল’ থেকে নানান বিখ্যাত গায়িকা যেমন মোনালি ঠাকুর, অন্তরা মিত্র, নেহা কক্কর নাম করেছেন। এই বছর হচ্ছে ইন্ডিয়ান আইডলের বারো নম্বর সিজন। এই সিজনের সবচেয়ে চর্চিত প্রতিযোগী হচ্ছেন পবনদীপ রঞ্জন।

সম্প্রতি, সোনি টিভিতে ইন্ডিয়ান আইডলের একটি প্রোমো বেশ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে পবনদীপ হারমোনিয়াম বাজিয়ে ‘কিসি নজর কো তেরা ইন্তেজার আজ ভি হ্যায়’ গানটি গাইছেন। এই গানটি বিচারক বাপি লাহিড়ীর বেশ পছন্দ হয়। উপহার হিসেবে বাপি লাহিড়ী তাঁর গলা থেকে সোনার চেন খুলে পবনদীপকে উপহার দেন।

আরও পড়ুন- প্রেম থেকে শুরু করে রাজনৈতিক জীবন, মিমি চক্রবর্তীর জীবনের গোপন কিছু তথ্য

আর শোয়ের বিচারক বিশাল দাদলানি, হিমেশ রেশমিয়া, নেহা কক্কর। তাঁরাও এই গানের ভূয়সী প্রশংসা করেন। পবনদীপকে ‘পারফরম্যান্স অফ দ্য উইক’ ঘোষণা করা হয়।

ইন্ডিয়ান আইডলের এই পর্বের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপি লাহিড়ী ও অমিত কুমার। এই পর্বের নাম রাখা হয়েছে ‘বাপি লাহিড়ী স্পেশ্যাল’। পবনদীপের গানে মুগ্ধ  হয়ে তাঁকে সোনার চেন উপহার দিলেন বাপি লাহিড়ী, এটিই এই পর্বের বিশেষত্ব।

RELATED Articles