আজকে ছিল উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট। আর এর মধ্যেই জানা গেল যে, উত্তরপ্রদেশের সিংহাসনে ফের ফিরতে চলেছেন যোগী আদিত্যনাথ। বিপুল ভোটে জয়লাভ করতে চলেছে বিজেপি। যা শুনে পদ্মফুল শিবিরে ফের খুশির হাওয়া।
রিপাবলিক টিভির এক্সিট পোল জানাচ্ছে, বিপুল ভোটে সরকার গড়বে বিজেপি। বিজেপি পেতে চলেছে 262 থেকে 277টি আসন। এত পরিমাণ আসন বিজেপি পাবে শুনে বিজেপি সমর্থকরা এখন থেকেই সেলিব্রেট করতে শুরু করে দিয়েছেন।
বাকি কোন পার্টি কী রকম ঘটতে চলেছে তারও আন্দাজ পাওয়া যাচ্ছে এক্সিট পোলে।সমাজবাদী পার্টি পেতে পারে 119 থেকে 134 টি আসন। কংগ্রেস পেতে পারে মাত্র 3 থেকে 8 টি আসন। বহু জন সমাজবাদী পার্টি পেতে পারে 7 থেকে 15 টি আসন।
এবার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হবে বলে জানা যাচ্ছে। যার দায় মূলত বর্তাবে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর উপরে।এখন এই অবস্থায় তারা কীরকম ভাবে ঘুরে দাঁড়ায় সেটাই দেখার।






