BJP worker got injured by TMC: শীতলকুচি নামটা শুনলেই যেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ঘটনার কথা মনে পড়ে। কেন্দ্রীয় জওয়ানের গুলিতে মৃত্যু ঘটেছিল সাধারণ মানুষের। সেই ঘটনার পর থেকেই শীতলকুচি নিয়ে অন্য ধারণাই যেন রয়েছে মানুষের। লোকসভা নির্বাচনেও যে সেখানে গণ্ডগোল পাকবে, তা বেশ স্পষ্টই ছিল। আর হলও তেমন। সকাল থেকেই উত্তপ্ত শীতলকুচি। আর এবার সেখানে এক বিজেপি কর্মীকে হাঁসুয়ার কোপ বসানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (BJP worker got injured by TMC)।
আজ, ১৯ এপ্রিল থেকে শুরু হল লোকসভা নির্বাচন। এদিন প্রথম দফার ভোট রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এদিন সকাল থেকেই কোচবিহারের নানান জায়গা থেকে নানান অশান্তির খবর উঠে আসছে। আর এবার এই তালিকায় এল শীতলকুচির নাম। সেখানে এক বিজেপি কর্মীর হাতে ও মাথায় হাঁসুয়ার কোপ দেওয়ার অভিযোগ উঠল (BJP worker got injured by TMC)।
কী ঘটেছে ঘটনাটি(BJP worker got injured by TMC)?
জানা গিয়েছে, শীতলকুচিতে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে বিজেপিকে। তৃণমূলের বিরুদ্ধে হুঁশিয়ারি, ধমকানি, শাসানি দেওয়ার অভিযোগ উঠেছে। গোসেরহাট বড় ধাপের ছত্র জুনিয়র হাইস্কুলের কাছে ভোটাররা দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু তাদের ভোট দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। ভোট দিলেই হাত কেটে নেওয়া হবে (BJP worker got injured by TMC), প্রাণনাশ হবে, বাড়ি ছাড়া করা হবে বলে শাসানো হচ্ছে বলে অভিযোগ।
এরই মধ্যে এক বিজেপি কর্মীর মাথায় ও হাতে হাঁসুয়ার কোপ বসানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (BJP worker got injured by TMC)। গভীরভাবে আহত হন তিনি। হাসপাতালে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। মাথাভাঙা হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
আহত বিজেপি কর্মী জানান, তিনি গোসাহাট অঞ্চলের ২০২১ নম্বর বুথে ভোট দিতে যাচ্ছিলেন। সেই সময় তৃণমূলের লোকজন তাঁকে ঘিরে ধরে। তাঁকে হাঁসুয়ার কোপ দেয় বলে অভিযোগ (BJP worker got injured by TMC)। এমনকি, তাঁকে বাঁশ দিয়ে মারা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই ব্যক্তির প্রশ্ন, তিনি বিজেপি কর্মী হলেও একজন ভোটার। তাহলে কেন তাঁকে ভোটদানে বাধা দেওয়া হবে এভাবে?
কোচবিহারে আর কোথায় কী ঘটনা ঘটেছে?
এই শীতলকুচিতেই এক বিজেপির কার্যকরতার মাথা ফাটানোর অভিযোগ উঠল। সূত্রের খবর, প্রাথমিক বিদ্যালয়ের বুথে যখন বিজেপি কর্মীরা ঢুকছিলেন, সেই সময় তাদের বাধা দেয় তৃণমূল। তাদের উপর বাঁশ, লাঠি দিয়ে হামলা করা হয় । সুন্দর মাহাতো নামে এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।






