অব্যাহত ভোট পরবর্তী হিংসা! ফের খুন বিজেপি কর্মী, ঝুলন্ত মৃতদেহের মুখে গোঁজা তৃণমূলের পতাকা

রাজ্যে বিধানসভা ভোটের ফলাফলের পর থেকেই শুরু হয়েছিল নানান হিংসার ঘটনা। একাধিক বিজেপি কর্মী-সমর্থককে খুনের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নানান জায়গায় ঘরছাড়া হয়েছে শ’য়ে শ’য়ে মানুষ। সেই হিংসা এখনও অব্যাহত।

এই ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি। নানান অভিযোগ আনা হয়েছে। কিন্তু রাজ্য সরকার বা প্রশাসন কার্যত এই বিষয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।

এরপর এই মামলা যায় কলকাতা হাইকোর্টে। আদালতের তরফে জাতীয় মানবাধিকার কমিশনের উপর দায়িত্ব দেওয়া হয় যাতে তারা এই ভোট পরবর্তী হিংসার ঘটনায় তদন্ত চালায়। কমিশন তদন্তের রিপোর্ট জমা করে আদালতে যাতে বলা হয় যে তৃণমূলের অনেক দুষ্কৃতী ও নেতাদের নাম জড়িয়েছে এই ঘটনায়। এবার ফের এরকমই এক ঘটনায় উত্তাল হল রাজ্য রাজনীতি।

শেষ হয়নি ভোট পরবর্তী হিংসা। আজ, মঙ্গলবার ফের উদ্ধার হল এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। তাঁকে যে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তা স্পষ্ট। মৃত ব্যক্তির পা মাটির সঙ্গে স্পর্শ হয়ে রয়েছে।

ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ বিধানসভা এলাকায়। মৃতের নাম দেবেশ বর্মণ। জানা গিয়েছে, রায়গঞ্জ বিধানসভার দক্ষিণ বিষ্ণুপুরে বিজেপির বুথ কমিটির সদস্য ছিলেন তিনি। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তাদের কর্মীকে খুন করেছে তৃণমূলের দুষ্কৃতীরাই। খুনের পর মৃত ব্যক্তির মুখে তৃণমূলের পতাকা গুঁজে দেওয়া হয়েছে। তবে এই ঘটনা নতুন নয়। ভোটের ফলাফলের পর তো বটেই, নির্বাচনের আগেও একাধিক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের দিকে।

আরও পড়ুন- কাশ্মীরে বদলি হলে কোনও পিসিমণি, চটিমণি বাঁচাতে পারবে না, পুলিশ সুপারকে নজিরবিহীন আক্রমণ শুভেন্দুর

মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ এই বিষয়ে তদন্ত করছে বলে জানা গিয়েছে। তবে বিজেপির পক্ষ থেকে অভিযোগ নানা হলেও এই অভিযোগ নাকোচ করা হয়েছে তৃণমূলের তরফে। তাদের পাল্টা দাবী, বিজেপির অন্তর্দ্বন্দের ফলেই এই খুন।

RELATED Articles