ফের মৃত্যু। ভোটে বাংলার হিংসা যেনও বাঁধনছাড়া। তৃণমূল-বিজেপি সংঘর্ষ সকালবেলায় শীতলকুচিতে প্রাণ হারায় ১৮ বছরের যুবক প্রথম ভোটদাতা আনন্দ বর্মন।
আরও পড়ুন-নির্বাচন কমিশনের কড়া নির্দেশ, বাংলায় বন্ধ ভোট!
তারপর ভোট চতুর্থীর দিন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারান ৪ জন, আর তখনই জেলার অন্য প্রান্তে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পাতলাখাওয়ায় এক বাঁশবাগানে এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়। অভিযোগ উঠেছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করে বাঁশগাছে ঝুলিয়ে দিয়েছে ওই বিজেপি কর্মীকে। পাল্টা, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
জানা গিয়েছে, মৃত বিজেপি কর্মীর নাম অমল দাস। পদ্ম শিবিরের দাবি, দলের সক্রিয় কর্মী ছিলেন অমল। পরিবারের দাবি, শুক্রবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। আজ চতুর্থ দফা ভোটের দিন দুপুরে তাঁর দেহ উদ্ধার হয় একটি বাঁশগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায়। দেহ উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের বাধার সম্মুখীন হয় পুলিশ। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তৃণমূলের একাধিক বার দলীয় কর্মীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ করেছে বিজেপি।
আরও পড়ুন- কসবায় তৃণমূল বাহিনীর হামলা, আক্রান্ত বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ, নীরব পুলিশ প্রশাসন
পাল্টা তৃণমূলের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের কারণে মৃত্যু হয়েছে বিজেপি কর্মীর। এই ঘটনায় কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে ব্যাপক উত্তেজনা ছড়ায় এদিন।





