Election Breaking: নির্বাচন কমিশনের কড়া নির্দেশ, বন্ধ ভোট!

রাজ্যের চতুর্থ দফা ভোটে ইতিমধ্যেই হিংসা ভয়াবহ আকার নিয়েছে। উত্তরবঙ্গের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর সাধারণ মানুষের উপর গুলি চালানোর ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবার নির্বাচন কমিশনের নির্দেশে ভোট বন্ধ হলো শীতলকুচির ১২৫নং বুথে।

আরও পড়ুনঃ বাড়ছে মৃত্যু, প্রতি ১০-এ করোনা আক্রান্ত ১! ভয়াবহ অবস্থা কলকাতায়

দ্বিতীয় দফার ভোটের আগেই নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল প্রয়োজন হলে গুলি চালাতে পারবে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু সেটা যে সত্যি হয়ে যাবে তা বুঝতে পারেননি সাধারণ মানুষ। আজ সকালে শীতলকুচি এই বুথে কেন্দ্রীয় বাহিনী গুলি চালায়। সঙ্গে সঙ্গে মারা যান ১৮ বছরের এক নবীন ভোটার। এখনো পর্যন্ত মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫।

আরও পড়ুনঃ গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ তৃণমূলের, মৃত ৪

যদিঝ ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী গুলি করার কারণ জানিয়ে রিপোর্ট জমা দিয়েছে নির্বাচন কমিশনকে। তারপরই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় যে এই বুথে ভোট বন্ধ রাখা হবে।

RELATED Articles