WB Election 2021: ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বিজেপি কর্মীর, কাঠগড়ায় তৃণমূল, রণক্ষেত্র শীতলকুচি

আজ রাজ্যের চতুর্থ দফার ভোট। কিন্তু এদিন সকাল থেকেই উত্তপ্ত নানান কেন্দ্র। ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক বিজেপি সমর্থকের। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নেয় পাঠানটুলি এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামে পুলিশ, র‍্যাফ, কমব্যাট ফোর্স। এই ঘটনা সামনে আসতেই রিটার্নিং অফিসারকে ফোন করা হয়েছে কমিশনের তরফে।

পাঠানটুলি এলাকার বিজেপি কর্মীদের অভিযোগ, শনিবার সকালে ভোট দিতে যাওয়ার পথে তাদের বাধা দেওয়া হয়। এই নিয়ে একাধিক বুথে অশান্তি শুরু হয়। বিজেপির অভিযোগ, পাঠানটুলির ৮৫ নম্বর বুথ থেকে বিজেপি এজেন্ট আনন্দ বর্মাকে জোর করে বের করে দেয় তৃণমূল। এরপরই তাঁকে লক্ষ্য  করে চলে গুলি। হয় বোমাবাজি। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় ওই এলাকায়। সংঘর্ষ বাঁধে তৃণমূল-বিজেপির মধ্যে।

আরও পড়ুন- ‘তৃণমূলকে কোনওভাবেই সমর্থন নয়, সাহায্য দরকার হলে ওরা ‘পুরনো বন্ধু’ বিজেপির কাছে যাক’, সাফ জবাব অধীরের

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গুলিবিদ্ধ ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বিজেপি কর্মীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। পরিবারের দাবী, মৃত যুবক বিজেপি করতেন। এদিকে, এই ঘটনার দায় অস্বীকার করেছে তৃণমূল। তাদের পাল্টা দাবী, মৃত ওই যুবক তাদের দলের কর্মী ছিল। অভিযোগ, পাল্টা অভিযোগের জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে কোচবিহারের শীতলকুচি।

RELATED Articles