ইটাহারে গাড়ি থেকে দুষ্কৃতী সহ বোমা উদ্ধার! এলাকায় চাঞ্চল্য

ভোটের বাজারে গতকাল তৃণমূল নেতার বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে কনুই থেকে দুই হাত উড়ে গেছে এক যুবকের। আঞ্চলিক সূত্র বলছে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

এবার ঘটনা ঘটেছে ইটাহারে। সেখানের এক মারুতি গাড়ি থেকে তিন দুষ্কৃতী সহ দুটি বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারে। গতকাল অর্থাৎ সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে । ইটাহার থানার সুরুন দুই অঞ্চলের গোটবাড়ি মোর এলাকার ঘটনা। আর এই বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে তৃণমূল বিজেপি চাপানউতোর। সোমবার রাতে গোটবাড়ি এলাকায়  তৃণমূল কংগ্রেস নেতা আসলাম আলির নজরে আসে গাড়িটি। তিনি ও এলাকার বাসিন্দারা গাড়িটিকে আটক করেন।   চালক মোর্তুজ আলি পালিয়ে গেলেও কাজল শেখ ও আব্দুল হানিফ নামের দুই ‘দুষ্কৃতী’কে ধরে ফেলেন এলাকায় বাসিন্দারা। তারা দেখেন গাড়িতে দুটি হাত বোমা রয়েছে।

আরও পড়ুন-জগাই-মাধাই-গদাই সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করছে! বিজেপির পরিকল্পনা হিন্দু-মুসলিম দাঙ্গা, জিয়াগঞ্জে মমতা

এই ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্তদের মারধর করে  ও মারুতি গাড়িটি ভাঙচুর করে বলে জানা গিয়েছে।  তৃণমূল কংগ্রেসের এক স্থানীয় নেতা আসলাম  বলেন,  ” বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা আগেও ইটাহারে তৃণমূলের কর্মীদের বাড়িতে বোমা মারে, তাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই । ”

আরও পড়ুন-“যেনতেন প্রকারেণ বাংলা দখল করতে হবে! তার পরই লকডাউন করবে ওঁরা”, কেন্দ্রকে বিঁধে দাবি অভিষেকের

যদিও এই ঘটনায় তৃণমূলের আনা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান ইটাহারের বিজেপি প্রার্থী  অমিত কুমার কুণ্ডু। তিনি বলেন , ” এটি একটি পরিকল্পিত নাটক। ঘটনাটি যদি রাত দেড়টা নাগাদ ঘটে থাকে, তাহলে আসলাম আলি ও তার অনুগামীরা এত রাতে কী করছিল ওখানে? আসলাম আলির তো ওখানে থাকার কথা নয়, ওঁর বাড়ি তো রায়গঞ্জে।”

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ । মঙ্গলবার দুপুর নাগাদ বোমা উদ্ধার ও মারুতি গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে ইটাহার থানার পুলিশ।

RELATED Articles