মিঠুনের রোড শো-তে উড়ে এল বোতল, তুমুল ইটবৃষ্টি, বিজেপি নেতার মিছিলে তুলকালাম, বাঁচলেন একটুর জন্য…

Bottle and stone threw at Mithun Chakraborty: চলছে লোকসভা নির্বাচন। পাঁচ দফার ভোট হয়ে গিয়েছে। এখনও বাকি দু’দফার ভোট। নানান প্রার্থীরাই এই মুহূর্তে প্রচারে ব্যস্ত। নানান তারকারাও ভোট প্রচারে যাচ্ছেন প্রার্থীদের জন্য। কিন্তু এবার নির্বাচনী প্রচারে গিয়ে বেশ বেকায়দায় পড়লেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাঁকে লক্ষ্য করে ছোঁড়া হল বোতল, ইট (Bottle and stone threw at Mithun Chakraborty)

আজ, মঙ্গলবার মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) সমর্থনে প্রচারে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। দুপুরে মেদিনীপুর শহরের কুইকাটা এলাকায় হেলিকপ্টারে করে পৌঁছন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এরপর মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড় থেকে মেদিনীপুর শহরের রিং রোড পর্যন্ত রোড শো করার কথা ছিল মিঠুনের (Mithun Chakraborty)

কিন্তু এই রোড শো-তে বাঁধল গোল। অভিযোগ, শিবপুরা মোড়ের কাছে আগের থেকেই হাজির ছিলেন তৃণমূলের কর্মীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন তারা। সেখানে মিঠুনের (Mithun Chakraborty) মিছিল পৌছতেই শুরু হয় স্লোগান দেওয়া। দুই পক্ষের মধ্যে বচসা বাঁধে। অভিযোগ, মিঠুনকে লক্ষ্য করে ছোঁড়া হতে থাকে বোতল ও ইট। বিশৃঙ্খলার সৃষ্টি হয় (Bottle and stone threw at Mithun Chakraborty)। উত্তেজনা ছড়ায় ব্যাপক হারে। ওই এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে এই ঘটনায় মিঠুন (Mithun Chakraborty) বা অগ্নিমিত্রা (Agnimitra Paul) কারোরই আঘাত লাগে নি বলে খবর। এই ঘটনায় মিঠুন (Mithun Chakraborty) সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “অগ্নিমিত্রা আমার বোন। অনেকেই হয়তো জানেন না এমএলএ ফাটাকেষ্ট থেকে শুরু করে আমার সব ছবিতে অগ্নিমিত্রা সাজাত। জুন অন্য পার্টির। ও ওঁর মতো চেষ্টা করবে। আমরা আমাদের মতন করব” (Bottle and stone threw at Mithun Chakraborty)

আগামী দফা অর্থাৎ ষষ্ঠ দফা ২৫ মে ভোট রয়েছে মেদিনীপুর কেন্দ্রে। এবার সেখানে দিলীপ ঘোষের বদলে অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul) টিকিট দিয়েছে বিজেপি। তৃণমূল প্রার্থী জুন মালিয়ার বিপক্ষে লড়ছেন অগ্মিমিত্রা। তারা দু’জনেই তারকা। দুই তারকার মধ্যে শেষ হাসিটা কে হাসেন, এখন সেটাই দেখার!

RELATED Articles