করোনা পরিস্থিতিতে সপ্তাহে দু’দিন করে সম্পূর্ণ লকডাউন করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো আগামীকাল অর্থাৎ বুধবার গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন পালন করা হলেও আগামী শনিবার বকরি-ইদ থাকার কারণে লকডাউন হবে না রাজ্যে তার বদলে আগামী রবিবার রাজ্যে সম্পূর্ণ লকডাউন হবে, সম্প্রতি নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এছাড়াও তিনি আরও জানিয়েছেন, এবার থেকে প্রতি সপ্তাহে শনি ও রবি এই দুইদিন লকডাউন থাকবে কারণ এই দুইদিন লকডাউন থাকলে সাধারণ মানুষের রুজি রোজগারে সমস্যা হবে না। যদিও ১৫ই আগস্ট শনিবার পড়ায় ওইদিন লকডাউন থাকবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পরে সংশোধন করে নবান্ন নতুন একটি তালিকা দিয়েছে সেখানে দেখা যাচ্ছে আগস্ট মাসে ৯ দিন রাজ্যে পুরোপুরি লকডাউন হবে। সেই তারিখ গুলি হল, ২ আগস্ট রবিবার, ৫ আগস্ট বুধবার, ৮ আগস্ট শনিবার, ৯ আগস্ট রবিবার, ১৬ আগস্ট রবিবার, ১৭ আগস্ট সোমবার, ২৩ আগস্ট রবিবার, ২৪ আগস্ট সোমবার এবং ৩১ আগস্ট সোমবার। আগের তালিকার ত্রুটি নিয়ে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী কারণ আগের তালিকায় রাখীবন্ধনের দিনও লকডাউন ঘোষণা করা হয়েছিল।





