Babun Banerjee could not cast vote: আজ, সোমবার ছিল লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট। এদিন রাজ্যের সাত কেন্দ্রে ছিল ভোট গ্রহণ। ভোট ছিল হাওড়া লোকসভা কেন্দ্রেও। কিন্তু এদিন ভোটকেন্দ্রে গিয়েও ভোট দিতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় (Babun Banerjee)। ভোটার তালিকা থেকে তাঁর নামও বাদ পড়েছে বলে খবর (Babun Banerjee could not cast vote)। এই গোটা ঘটনায় বেশ হতবাক তিনি নিজেও।
বাবুন বন্দ্যোপাধ্যায় হাওড়া লোকসভা কেন্দ্রের ৩৭ নম্বর ওয়ার্ডের ভোটার। ক্রীড়াজগতের সঙ্গে যুক্ত তিনি। নানান সমাজসেবামূলক কাজও করেন। আজ, সোমবার দুপুরে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য ভোটকেন্দ্রে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়(Babun Banerjee)। আর সেখানে গিয়ে হতবাক তিনি (Babun Banerjee could not cast vote)।
ভোটকেন্দ্রে গিয়ে ভোটই দিতে পারলেন না বাবুন (Babun Banerjee could not cast vote)। ভোটার তালিকা দেখে হতবাক তালিকা। ভোটার তালিকায় তাঁর নামের লেখা ‘ডিলিটেড’ অর্থাৎ ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে তাঁর (Babun Banerjee)। এই ঘটনায় তিনি ক্ষোভ জারি করেন নি ঠিকই। কিন্তু বেশ আশ্চর্য হয়েছেন। এর পাশাপাশি ভোট না দিতে পারার জন্য বেশ হতাশও হন (Babun Banerjee could not cast vote)।
বাবুন বন্দ্যোপাধ্যায় (Babun Banerjee) এই ঘটনায় বলেন, “আমার মাথায় ঢুকছে না যে কী হল। ২২ সালে ভোটার হয়েছি। একজন নাগরিক হিসেবে ভোট দেওয়া তো অধিকার। কেন এমন হল, আমি জানতে চাইছি” (Babun Banerjee could not cast vote)। এই গোটা ঘটনায় হাওড়াবাসীও বেশ অবাক। তুমুল চর্চা শুরু হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে।
বলে রাখি, কিছুদিন আগেই শিরোনামে উঠে আসেন বাবুন বন্দ্যোপাধ্যায় (Babun Banerjee)। লোকসভা নির্বাচনের টিকিট না পাওয়ায় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। দলের বিরোধিতা করেন। তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন বলেও রব উঠেছিল। বাবুন জানিয়েছিলেন তিনি নির্দলের হয়ে লড়বেন।
এমন বিরোধিতা করায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাবুনকে ত্যাজ্য বলে ঘোষণা করেছিলেন। এরপরই সুর বদল হয় বাবুনের (Babun Banerjee)। নিজের ভুল স্বীকার করেন তিনি। তবে এবার তাঁর নামই বাদ গেল ভোটার তালিকা থেকে। এই ঘটনায় কেউ কলকাঠি নেড়েছে কী না, তা নিয়ে উঠছে প্রশ্ন (Babun Banerjee could not cast vote)। তৃণমূলের তরফে নির্বাচন কমিশনকে দোষ দেওয়া হয়েছে কারণ তারাই এই বিষয়টি দেখে। যদিও এই বিষয়ে কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।





