মমতা হুমকি দেওয়ার পরই জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলা হয়েছে, বঙ্গে ভোট প্রচারে এসে দাবী মোদীর

Narendra Modi react on Mamata Banerjee remark on saints: রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের সাধুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরই মধ্যে আবার গতকাল, রবিবার রাতে হামলা হয়েছে জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। এবার বঙ্গে ভোট প্রচারে এসে সেই ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে (Narendra Modi react on Mamata Banerjee remark on saints) একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)

আজ, সোমবার ছিল লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট। এদিন ঝাড়গ্রামে নির্বাচনী সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখান থেকেই রামকৃষ্ণ মিশনে হামলা ও মমতার (Mamata Banerjee) বিতর্কিত মন্তব্য নিয়ে কটাক্ষ করেন তিনি (Narendra Modi react on Mamata Banerjee remark on saints)। বলেন, “কোনওদিন কোনও দেশবাসী ভেবেছিল এমন হতে পারে? কিন্তু ভোটব্যাঙ্ককে তুষ্ট করতে তৃণমূল সীমা ছাড়িয়ে যাচ্ছে। রামকৃষ্ণ মিশনের অপমান, আমাদের সাধু-সন্তদের এই অপমান বাংলা কোনওদিন সহ্য করবে না”।

মোদীর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করেছেন (Narendra Modi react on Mamata Banerjee remark on saints)। তিনি (Narendra Modi) বলেন, “বাংলায় আপনাদের ধর্মবিশ্বাসে আক্রমণ করার দায়িত্ব নিয়েছে তৃণমূল সরকার। তৃণমূলের নেতারা বলে, রাম মন্দির অপবিত্র। আপনারা বলুন, রাম মন্দির অপবিত্র না তৃণমূল অপবিত্র? তৃণমূল সরকার রাম নবমী পালনে নিষেধাজ্ঞা দিয়ে ফরমান জারি করে। তৃণমূলের গুন্ডাদের দিয়ে রাম নবমীর শোভাযাত্রায় হামলা করানো হয়। এখন তো এখানকার মুখ্যমন্ত্রী হিন্দু সাধুদের হুমকি দিচ্ছেন”।

এরপরই জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় তৃণমূলকে একহাত নেন মোদী (Narendra Modi react on Mamata Banerjee remark on saints)। তাঁর (Narendra Modi)কথায়, “রামকৃষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘ বাংলার আধ্যাত্মিক পরিচয়। এখানকার মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে এই মহান সংস্থাগুলিকে ধমকাচ্ছেন। আর তাঁর ধমকে তৃণমূলের গুন্ডাদের সাহস বাড়িয়ে দিয়েছে। শুনতে পেলাম, জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের আশ্রমে গত রাতে ভাঙচুর হয়েছে। আশ্রমের কর্মচারীদের নিগ্রহ করা হয়েছে। তাদের হুমকি দেওয়া হয়েছে। বাংলাকে কোথায় নিয়ে যাচ্ছে তৃণমূল সরকার? কখনও বাংলায় রামকৃষ্ণ মিশনকে হুমকি দেওয়া হবে, আশ্রমে ভাঙচুর হবে, কোনও দেশবাসী কখনও ভেবেছিলেন? কিন্তু নিজের ভোটব্যাঙ্ককে তুষ্ট করতে সব সীমা পার করে গিয়েছে তৃণমূল” (Narendra Modi react on Mamata Banerjee remark on saints)

রামকৃষ্ণ মিশনের সঙ্গে তাঁর আত্মিক টানের কথাও বলেন এদিন প্রধানমন্ত্রী (Narendra Modi)। বলেন, “গোটা দেশ জানে, আমার জীবন গঠনে রামকৃষ্ণ মিশনের কত বড় অবদান রয়েছে… রামকৃষ্ণ মিশনের প্রতি আমার কতটা টান রয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার পরও যখনই সুযোগ পেয়েছি, রাত্রিবাস করার প্রয়োজনে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের সঙ্গে গিয়ে থাকি”।

বলে রাখি, গত শনিবার এক সভা থেকে সাধুসন্তদের বিতর্কিত মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেছিলেন, সাধুসন্তদের একাংশ রাজনীতির সঙ্গে যুক্ত। তারা বিজেপির সঙ্গে। তাঁর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে কটাক্ষের ঝড় ওঠে। ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ এই ঘটনায় মমতাকে আইনি নোটিশও পাঠিয়েছেন। আর এবার নরেন্দ্র মোদীও (Narendra Modi) এই প্রসঙ্গে মন্তব্য করলেন (Narendra Modi react on Mamata Banerjee remark on saints)।  

RELATED Articles