BSF Alert that Terrorists from Bangladesh May Enter India: বাংলাদেশ এখনও অশান্ত। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে পদ ছেড়েছেন শেখ হাসিনা। তবে ওপার বাংলায় এখনও চলছে নৈরাজ্য। হিংসা, ভাঙচুর আপাতত অব্যাহত বাংলাদেশে। ভাঙা হয়েছে জেলও। আর এই সুযোগে পালিয়েছে শ’য়ে শ’য়ে আসামীরা। এদের মধ্যে রয়েছে জেহাদি জঙ্গিরাও। এই জঙ্গিরা যে কোনও সময় সীমানা পেরিয়ে ভারতে ঢুকে পড়তে পারে, এমন আশঙ্কা রয়েছে (BSF Alert that Terrorists from Bangladesh May Enter India)। এমন পরিস্থিতিতে সীমান্তে বসবাসকারী গ্রামবাসীদের সতর্ক করল বিএসএফ।
ভারতে বাংলাদেশের সীমান্ত রয়েছে বাংলা-সহ অসম, মেঘালয়, মণিপুরে। প্রাণ বাঁচানোর জন্য অনেক শরণার্থীই বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে পালিয়ে আসতে পারেন। তাদের সঙ্গেই সীমানা পার করতে পারে জঙ্গিরাও। ভারতে ঢুকে জঙ্গিরা বাংলা-সহ উত্তর-পূর্ব রাজ্যে আশ্রয় নিতে পারে বলে আশঙ্কা (BSF Alert that Terrorists from Bangladesh May Enter India)।
এরপর দিল্লি-সহ নানান শহরে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে পারে। নানান নাশকতার কার্যকলাপ চালাতে পারে ভারতের নানান প্রান্তে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে যদি কোনও নরমপন্থি সংগঠন সরকার গড়ে, তাহলে এই জেহাদি জঙ্গিরা সে দেশে ফিরে যেতে পারে। নাহলে এদেশেই আশ্রয় নেবে তারা। চালাবে নাশকতা। এর ফলে জাতীয় নিরাপত্তায় বিঘ্ন ঘটবে। এমন পরিস্থিতিতে কী করণীয়, তা জানাল বিএসএফ (BSF Alert that Terrorists from Bangladesh May Enter India)।
বিএসএফের ৯৩ নম্বর ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমানডেন্ট মনোজ কুমার জানান, বাংলাদেশের জেল থেকে পালানো জামাত জঙ্গিরা ভারতের সীমান্ত পার করতে পারে। খাড়িজা বেরুবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন সর্দার পাড়ার গ্রামবাসীদের এই নিয়ে সতর্ক করেন তিনি। জানান, বর্তমানে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই বাংলাদেশে। সীমান্ত এলাকায় কাউকে গবাদি পশু ছেড়ে না রাখার কথা জানায় বিএসএফ (BSF Alert that Terrorists from Bangladesh May Enter India)। অর্থের প্রলোভন দেখিয়ে কেউ যদি রাতে আশ্রয় চায়, তাহলে তা বিএসএফকে জানানোর কথা বলা হয়েছে।
অন্যদিকে, অনুপ্রবেশ আটকানোর জন্য সুন্দরবন লাগোয়া জলপথেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর কড়া নজরদারি চলছে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া সুন্দরবনের নদী ও সমুদ্রপথে টহলদারি আরও বাড়ানো হয়েছে (BSF Alert that Terrorists from Bangladesh May Enter India)। সুন্দরবন এলাকার উপকূলীয় নানান থানার পুলিশও টহলদারি চালাচ্ছে।





