BSF Jawan accused in harassment: ভোটের কাজে রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবার তাদের বিরুদ্ধেই উঠল বিস্ফোরক অভিযোগ। এক যুবতীর শ্লীলতাহানি (physical harassment), তাকে জোর করে চুমু খাওয়ার অভিযোগ উঠেছে এক বিএসএফ জওয়ানের বিরুদ্ধে (BSF Jawan accused in harassment)। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।
কী ঘটেছে গোটা ঘটনাটি (BSF Jawan accused in harassment)?
আজ, সোমবার পঞ্চম দফার লোকসভা নির্বাচন রয়েছে উলুবেড়িয়াতে। ভোটের ডিউটিতে সেখানে আগের থেকেই এসেছে কেন্দ্রীয় বাহিনী। ঘটনার সূত্রপাত গতকাল, রবিবার সকালে। পুলিশ সূত্রে খবর, এদিন সকাল ছ’টা নাগাদ কুলগাছিয়ায় এক যুবতী হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় বিএসএফের দুই জওয়ান ছিলেন ওই রাস্তায় (BSF Jawan accused in harassment)।
অভিযোগ, যুবতীকে একা দেখে তাঁকে অশালীন ইঙ্গিত (physical harassment) করতে থাকেন ওই দুই জওয়ান। অশ্লীল প্রস্তাবও (physical harassment) দেন বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদ করলে এক জওয়ান ওই যুবতীকে জোর করে জড়িয়ে ধরে চুমু খান বলে অভিযোগ (BSF Jawan accused in harassment)। আতঙ্কে চিৎকার করেন যুবতী। সেই সময় গ্রামবাসীরা ছুটে এসে অভিযুক্ত জওয়ানকে ধরে ফেলেন। কিন্তু অন্য আরেক জন পালিয়ে যান। উলুবেড়িয়া থানায় খবর দিলে অভিযুক্ত বিএসএফ জওয়ানকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এফআইআর দায়ের করা হয় তার বিরুদ্ধে (BSF Jawan accused in harassment)।
নির্বাচন কমিশনের কাছে এই ঘটনার অভিযোগ জানানো হয় (BSF Jawan accused in harassment)। এরপর আজ, সোমবার সকালে পদক্ষেপ করে নির্বাচন কমিশন। ওই জওয়ানকে ভোটের ডিউটি থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নির্দেশ দেওয়া হয়। ওই জওয়ানের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ।
শুধু উলুবেড়িয়াই নয়, আজ, সোমবার ভোটের দিন জাঙ্গিপাড়ার এক আইটিবিপি (ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ) জওয়ানের বিরুদ্ধেও এক মহিলাকে শ্লীলতাহানি (physical harassment) করার অভিযোগ উঠেছে (BSF Jawan accused in harassment)। গতকাল, রবিবার স্থানীয় এক স্কুলে ভোটের ডিউটিতে ছিলেন ওই জওয়ান। তখন ওই ঘটনা ঘটে। মহিলার সঙ্গে অভব্য আচরণ (physical harassment) করায় গ্রামবাসীরা ওই জওয়ানকে বেঁধে রেখে মারধর করেন বলে জানা গিয়েছে। ভোটের সময় নিরাপত্তা দিতে আসা জওয়ানদের বিরুদ্ধেই এমন ঘটনা সামনে আসায় নিরাপত্তাহীনতায় ভুগছেন মহিলারা।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!