ভোটের আগের রাতেই অগ্নিমিত্রা পাল ঘনিষ্ঠ বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার বিপুল টাকা, হোটেলে তল্লাশি চালিয়ে মিলল লক্ষ লক্ষ টাকা

Money Recovered from BJP leader: আজ, সোমবার রয়েছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট। রাজ্যের একাধিক কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। আর ঠিক আগের রাতেই বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। জানা গিয়েছে, মেদিনীপুর বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) ঘনিষ্ঠ বিজেপি নেতার থেকে উদ্ধার হল ৩৫ লক্ষ টাকা (Money Recovered from BJP leader)। এই ঘটনায় বেশ শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে।

এর আগে মালদায় পরপর টাকা উদ্ধারের ঘটনা ঘটে। এই দুই ঘটনাতেই দুই বিজেপি নেতার থেকে উদ্ধার হয়েছিল টাকা। সেই সময় এক বিজেপি নেতার থেকে উদ্ধার হয় ২ লক্ষ ও অন্য এক নেতার থেকে উদ্ধার হয় সাড়ে ৭ লক্ষ টাকা। এবার খড়গপুরে এক বিজেপি নেতার থেকে উদ্ধার হল আরও বেশি টাকা (Money Recovered from BJP leader)

জানা গিয়েছে, মেদিনীপুরের খড়গপুরে এক হোটেলে তল্লাশি চালায় জেলা পুলিশ। সেখানেই ছিলেন ওই বিজেপি নেতা সমিত মণ্ডল। তিনি আবার মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) ঘনিষ্ঠ বলে পরিচিত। সেই বিজেপি নেতার থেকেই ৩৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে খবর (Money Recovered from BJP leader)। অভিযোগ, ভোটে প্রভাব খাটাতেই এই টাকা ব্যবহার হত। তবে কেন তিনি এতগুলো টাকা একসঙ্গে রেখেছিলেন, এর কোনও সদুত্তর তিনি দিতে পারেন নি।

বলে রাখি, এর আগে ২৯ এপ্রিল মালদায় শান্তনু ঘোষ নামের এক বিজেপি নেতার থেকে ১ লক্ষ ৯৫ হাজার টাকা উদ্ধার করেছিল পুলিশ। নাকা চেকিংয়ের সময় উদ্ধার হয় সেই টাকা। সেই সময় ওই বিজেপি নেতাকে আটক করেছিল পুলিশ ও নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। এরপর আবার ১ মে মালদার রতুয়া থেকেও এক বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার করা হয় ৭ লক্ষ টাকা। আর এবার একেবারে ৩৫ লক্ষ টাকা উধার হল (Money Recovered from BJP leader)

প্রসঙ্গত, গতকাল, রবিবারই ষষ্ঠ দফার ভোটের প্রচারে বঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মেদিনীপুরে তিনি অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) সমর্থনে সভা করেন। আগামী ২৫ মে ষষ্ঠ দফার ভোট রয়েছে এই কেন্দ্রে। এর আগে এমন বিপুল টাকা উদ্ধারের ঘটনায় বেশ অস্বস্তিতে গেরুয়া শিবির (Money Recovered from BJP leader)।   

RELATED Articles