ভারত-বাংলাদেশ সীমান্তে দুই সহকর্মীকে হত্যা করেন এক BSF কনস্টেবল, ঘটনার পর আত্মসমর্পণ

এতদিন শত্রুপক্ষের গুলিতে সেনা জওয়ানদের মৃত্যুর খবর মিলেছে। এবার সহকর্মীরগুলিতে মারা গেলেন দুই বিএসএফ জওয়ান। তবে গুলি করার পরই আত্মসমর্পণ করেন ওই কনস্টেবল। ঘটনাটি ঘটেছে বাংলাদেশ সীমান্তের কাছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।

বিএসএফ সূত্রে খবর, গতকাল রাতে ভাতুন গ্রাম পঞ্চায়েতের মালদাখণ্ড সীমান্তে কর্মরত ছিলেন ওই তিন বিএসএফ জওয়ান। তাঁরা সবাই ১৪৬ নম্বর ব্যাটেলিয়নের সদস্য। সব কিছু ঠিকঠাকই ছিল। কিন্তু হঠাৎই রাত সাড়ে তিনটের সময় কনস্টেবল অনুজ কুমার এবং ইন্সপেক্টর মহিন্দার সিং ভাট্টিকে লক্ষ্য করে গুলি চালান উত্তম সূত্রধর। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ওই দুই জওয়ান। আচমকা গুলির শব্দে হতচকিত হয়ে যায় সবাই। এরপর অন্য জওয়ানরা সেখানে উপস্থিত হলে নিজেকে আত্মসমর্পণ করেন কনস্টেবল উত্তম। এরপর ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশওঁ।

কী কারণে হঠাৎ দুই সহকর্মীকে হত্যা করলেন উত্তম? সে বিষয় এখনো কিছু জানা যায়নি। তবে কয়েকজন জওয়ান উত্তম সম্বন্ধে বলেছেন, সম্প্রতি গত কয়েকদিন ধরে একটু চুপচাপ ছিলেন উত্তম। তেমন কথাবার্তা কারোর সাথেই বলতেন না। আপাতত পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এবং বিএসএফ।

RELATED Articles

Leave a Comment