ঘর ভেঙেছে এই তত্ত্বকে ফুৎকারে ওড়ালেন কৈলাশ বিজয়বর্গী! মোদীজির নেতৃত্বে বাংলার সাংসদেরা সংঘবদ্ধ! বক্তব্য তাঁর!

বঙ্গ বিজেপির অন্দরের কোন্দল এবং নেতাদের মধ‍্যে বিরোধ বর্তমান রাজ‍্য-রাজনীতির বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। এক‌ই সঙ্গে তৃনমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতাদের ঘর ওয়াপসি তাতে নতুন মাত্রা যোগ করেছে। এই বিষয়ে গতকালই মুখ খুলেছিলেন রাজ্য বিজেপি কান্ডারী দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানিয়ে দেন বিজেপির অন্দরে কোন‌ও ঝামেলা নেই। যা রটছে তা শুধুমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের কারসাজি। বিজেপিকে ছোট করার জন্য।

কিছু সংবাদ মাধ্যম তো আবার নাম না করলেও তৃণমূল কংগ্রেসের অদ্বিতীয় পুরুষ মুকুল রায় ও তাঁর সহযোগীর ফের তৃণমূলে ফেরার কথা বলার চেষ্টা করছে ইনিয়ে বিনিয়ে। আর এই বিষয়ে এবার মুখ খুললেন কৈলাশ বিজয়বর্গী। এসব কিছুই সংবাদমাধ্যমের অপপ্রচার বলে উল্লেখ করেন বিজয়বর্গী।

আজ অর্থাৎ সোমবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে তিনি লেখেন কিছু সংবাদমাধ্যম আছে যাঁরা ইচ্ছে করে বিজেপিকে উত্যক্ত করতে কিছু খবর পেশ করছেন,যার তীব্র নিন্দা করছি। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যাঁরা যোগ দেবেন বলে উল্লেখ করা হয়েছে, তাঁরা কিন্তু সকলেই মোদীজি-র নেতৃত্বে কাজ করছে।

https://twitter.com/KailashOnline/status/1290160052448276486?s=20

সামনেই ২০২১-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ইচ্ছাকৃতভাবে এই প্রচার করা হচ্ছে বলে তাঁর বক্তব্য। অতি সম্প্রতি মুকুল রায় কে নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। বিজেপির শীর্ষ নেতৃত্বের ডাককে বার বার উপেক্ষা করছিলেন তিনি। আর যার ফলে তাঁর বিজেপিতে থাকা কে ঘিরে তৈরি হয় রহস্য।

পরে এই ধোঁয়াশা কে পরিষ্কার করেন মুকুল স্বয়ং। সংবাদ মাধ্যমে সিধা বলেন যে তিনি বিজেপি তে ছিলেন আছেন। এমন‌ই সময় সব রকম সম্ভবনার কথাকেই তাই উড়িয়ে কৈলাশ বিজয়বর্গীয় এই ট্যুইট যথেষ্ট গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

RELATED Articles

Leave a Comment