দলের টান, করোনা পরিস্থিতিতেও ব্রিগেড সমাবেশে আসতে চান অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য!

তিনি গুরুতর অসুস্থ কিন্তু দলের টান বোধহয় এরকমই হয়। রবিবার ব্রিগেড সমাবেশ উপস্থিত থাকতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ‌ব্রিগেড সমাবেশে আসার ইচ্ছা প্রকাশ করে ইতিমধ্যে সিপিএমের কাছে তিনি বার্তা পাঠিয়েছেন।

এর আগেও ব্রিগেড সমাবেশে তীব্র অসুস্থ সত্ত্বেও কিছুক্ষণের জন্য এসেছিলেন বুদ্ধদেব বাবু। কিন্তু এবারে তাঁর শারীরিক অবস্থা একেবারেই ভালো নয় সেই কথা মাথায় রেখেই রাজ্য সিপিএম নেতৃত্ব তাকে আসার অনুরোধ জানায়নি। সিপিএমের সকলেই জানেন বুদ্ধবাবু কিছুক্ষণের জন্য হলেও যেন ব্রিগেডে আসুন। সিপিএমের তরুণ প্রজন্ম দলের কাছে অনুরোধ জানিয়েছিলেন বুদ্ধদেব বাবু অন্তত যাতে কিছু ভার্চুয়াল বার্তা দেন। কিন্তু শুক্রবার প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেই ব্রিগেডে আসার ইচ্ছা প্রকাশ করায় আনন্দের ঢল নেমেছে সিপিএমের তরুণ প্রজন্মের মধ্যে।

আরও পড়ুন – তৈরী হল বিজেপির প্রার্থী তালিকা, থাকছে অনেক চমক, অপেক্ষা শুধু শিলমোহরের

তবে বর্তমানে করোনা পরিস্থিতিতে অসুস্থ বুদ্ধবাবু ব্রিগেডে আসবেন কিনা তার সিদ্ধান্ত সম্পূর্ণ তার চিকিৎসকরা যেন নেন এরকমটাই চাইছে দলের শীর্ষ নেতৃত্ব। ব্রিগেডে সাধারণত প্রচুর ধুলো ওড়ে আবার বুদ্ধদেব ভট্টাচার্যের ধুলোতে এলার্জি আছে।প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে কোনোরকম আপস করতে নারাজ সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব।

আরও পড়ুন – বেজেছে ভোটের ঘন্টা! প্রার্থী তালিকা চূড়ান্ত তৃণমূলের, দেখুন এগিয়ে কোন কোন তারকা

বামফ্রন্টের ব্রিগেড সমাবেশে প্রধান বক্তা বরাবর বুদ্ধদেব ভট্টাচার্যই থাকতেন। এমনকি ক্ষমতাচ্যুত হওয়ার পরেও সিপিএম বুদ্ধদেব ভট্টাচার্যকে ব্রিগেডে নিজেদের মুখ হিসাবে বজায় রাখত। বর্তমানে রাজ্য রাজনীতি উত্তপ্ত পরিস্থিতিতে যদি সত্যিই রবিবার বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেড সমাবেশে কিছুক্ষণের জন্য হলেও আসেন তাহলে তা সিপিএমকে যে অনেকটাই অক্সিজেন যোগাবে একথা বলাই বাহুল্য।

RELATED Articles