বিজেপি নেতা রাজীব মিশ্র এই ঘটনার প্রতিক্রিয়ায় জানান “রাতে আমি বাড়ি ফেরার পরে কয়েকজন লোক আমার বাড়ি এসে দরজায় টোকা করে। তারা সংখ্যায় তিনজন ছিল। কলিংবেল না টিপে দরজায় ধাক্কা দিতে থাকে ওরা। এরপর আমাকে ডাকে। আমি তাদের কাউকেই চিনি না। এরপর বাপ্পা নামে আমার এক বন্ধু আমাদের বাড়িতে আসে। সেই সময়ই ওই দুষ্কৃতীরা দু’রাউন্ড ফায়ার করে গুলি ছোড়ে। তারপরে পালিয়ে যায়।” তার দাবি যেহেতু তিনি বিজেপি করেন এবং দলের নেতৃত্ব দিচ্ছেন তাই তার উপর তৃণমূল হামলা চালানোর চেষ্টা করছে।
ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে চাপানউতোর শুরু হয়ে গেছে বঙ্গ রাজনীতিতে। গতকাল রাজীব মিশ্রর বাড়িতে গুলি চালানোর ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ, জেলা সহ-সভাপতি রাজীব মিশ্র র বাড়িতে আসেন। তাঁর সঙ্গে কথা বলার পাশাপাশি ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। সৌমিত্র বলেন , পুলিশের ওপর আস্থা রেখেই আগামী ১২ তারিখ পর্যন্ত তারা অপেক্ষা করবেন। যদি ১২ তারিখের মধ্যে দোষীরা গ্রেফতার না হয়, তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন।





